রবিবার (২৫ নভেম্বর) সিডনিতে অস্ট্রেলিয়া বনাম ভারত টি২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি জানিয়েছেন উইকেট দেখে তাঁদের মনে হয়েছে এখানে বড় রান উঠবে। তাই এই সিদ্ধান্ত। বিরাট কোহলি অবশ্য জানিয়েছেন তাঁরা রান তাড়া করতেই স্বচ্ছন্দ।
সিডনিতে এদিন সকাল থেকেই ঝলমলে রোদ উঠেছে। গত কয়েকদিনের মেঘলা আকাশের দেখা নেই। পিচও ষথেষ্ট শুকনো ও পিচে ঘাসও বিশেষ নেই। তাই এই পিচ ব্যাটসম্যানদের সহায় হবে বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আগে ব্যাট করে ভারতের উপর বড় রানের লক্ষ্যমাত্রা চাপাতে চান অজিরা।
Australia wins the toss and they have put us to bowl first #AUSvIND pic.twitter.com/yNo3RdNrvo
— BCCI (@BCCI) November 25, 2018
অপরদিকে ভারতের অধিনায়ক জানিয়েছেন, টসে জিতেলে তাঁরা আগে বলই করতেন। কারণ রান তাড়ডা করে জিততেই তাঁদের দল বেশি পছন্দ করে। আর এসসিজির শেষ ১০ ম্যাচের রেকর্ড বলছে, ৭ বারই পরে ব্যাট করা দল জয়ী হয়েছে। এই ম্য়াচেও ভারতীয় দল অপরিবর্তিতই রাখা হয়েছে।
তৃতীয় টি২০-র জন্য স্কোয়াডে মিচেল স্টার্ককে নিয়ে চমক দিয়েছিল ক্যাঙ্গারুর দেশ। শেষ পর্যন্ত প্রথম একাদশেও জায়গা করে নিয়েছএন তিনি। ফলে প্রায় দুবছর বাদে অস্ট্রেলিয়ার হয়ে টি২০ ম্য়াচ খেলবেন তিনি।
They are ready. How about you?#AUSvIND pic.twitter.com/GgGQYhqrUJ
— BCCI (@BCCI) November 25, 2018
দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -
অস্ট্রেলিয়া: ডার্সি শর্ট, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, বেন ম্যাকডার্মট, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), নাথান ক্যুল্টার-নাইল, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।
ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, ক্রুণাল পণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা ও কে খলিল আহমেদ।