
ভারতীয় দলের খবর
বর্তমান ভারতীয় টি২০ দলে নেই রায়না, জাদেজা, মনীশ পাণ্ডেরা দলে থাকলেও প্রথম একাদশে নেই। এই অবস্থায় মেলবোর্নে ভারতের উজ্জ্বল বোলিং-এর পাশে কিন্তু বেশ ম্যাড়মেড়ে ছিল দলের ফিল্ডিং। উইকেটরক্ষক ঋষভ পন্থ ও জসপ্রিত বুমরা দুটি ক্যাচও মিস করেন। সেগুলি কঠিন ক্যাচ হলেও সিরিজের ভবিষ্যত নির্ধারণের ম্যাচে কিন্তু সেই কঠিন সুযোগগুলিকেই লুফে নিতে হবে।
বোলিং নিয়ে কোহলির কোনও ভাবনা নেই। জসপ্রি বুমরাকে নিয়ে নতুন করে লেখার মানে হয় না। মেলবোর্নে ভুবনেশ্বর ও খলিল দুজনেই ২টি করে উইকেট নিয়েছিলেন। কুলদীপ ও ক্রুণালও অস্ট্রেলিয়ার মাটিতে মানিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

অস্ট্রেলিয়া দলের খবর
সিডনিতে আহত বিলি স্ট্যানলেকের জায়গায় দলে নেোয়া হয়েছে অভিজ্ঞ বাঁহাতি পেসার মিচেল স্টার্ককে। অস্ট্রেলিয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন, 'সীমিত ওভারের ক্রিকেটে ওর বিপুল অভিজ্ঞতা রয়েছে। আমরা সকলেই জানি নিজের দিনে স্টার্ক কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।' তবে স্টার্কের প্রথম দলে থাকাটা এখনও নিশ্চিত নয়। ফিঞ্চ জানিয়েছেন উইকেট ভাল করে দেখে তারপর তাঁরা প্রথম দল ঠিক করতে বসবেন। তবে এতদিন অস্ট্রেলিয়ায় প্রথম শ্রেনীর ক্রিকেটে ম্যাচের মধ্যেই ছিলেন স্টার্ক, তাদের টেস্ট দলেরও তিনি গুরুত্বপূর্ণ অংশ। তাই তিনি মাঠে নেমে পড়ার মতো অবস্থাতেই আছেন বলে মনে করেন দলের অধিনায়ক।

আবহাওয়ার পূর্বাভাস
ব্রিসবেন ম্যাচে খেলায় বাধ সেধেছিল বৃষ্টি। মেলবোর্নে বৃষ্টির জন্য শেষ পর্যন্ত ম্যাচ ভেস্তেই যায়। সিরিজ হার আটকাতে ভারতকে জিততেই হবে। বৃহস্পতিবারই কিন্তু সিডনিতে ধুলোর ঝড় উঠেছিল। গত কয়েকদিন ধরে শহর জুড়ে জোর বাতাসও বইছে। রবিবারের সিজনির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেএল রাহুল, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ক্রুণাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, ও খলিল আহমেদ।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডার্সি শর্ট, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), নাথান-ক্যুল্টার নাইল, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, ও জেসন বেহরনডর্ফ।

কখন কোথায় দেখবেন?
শুক্রবার (২৩ নভেম্বর) ভারতীয় সময় দুপুর ১টা ২০ মিনিট থেকে এই ম্যাচের সরাসরি সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। আর যাঁদের টিভির সামনে থাকার উপায় নেই তাঁরা ম্যাচের টসের সময়, ইনিংস বিরতিতে ও ম্যাচ শেষে খেলার আপডেট পাবেন মাইখেল বেঙ্গলিতে।


Click it and Unblock the Notifications




















