অস্ট্রেলিয়া সফর - ৩ টি২০আই, ৪ টেস্ট ও ৩ ওডিআই, জেনে নিন ভারতের সম্পূর্ণ সফর সূচী

রবিবারই চেন্নাইয়ের ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি২০আই দিয়ে শেষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর। এরপরই ভারতের সামনে রয়েছে লম্বা অস্ট্রেলিয়া সফর। প্রায় ২ মাস ধরে কোহলি ব্রিগেড সেখানে ৩টি টি২০আই, ৪টি টেস্ট ও ৩টি ওডিআই ম্যাচ খেলবে। আগামী ২১ নভেম্বরই শুরু হয়ে যাচ্ছে টি২০আই সিরিজ।

এরপর ৬ ডিসেম্বর থেকে শুরু টেস্ট সিরিজ। দক্ষিণ আফ্রিকায় হল বিকৃতির অভিযোগে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ১ বছরের জন্য সাসপেন্ড হওয়ার পর থেকে অস্ট্রেলিয়া ক্রিকেটে রাহুর দশা চলছে। সম্প্রতি আরব আমিরশাহির মাঠে পাকিস্তানের কাছে টেস্ট ও টি২০ সিরিজে হেরেছে। অপর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে হারলেও ভারত তুল্যমূল্য লড়াই করেছিল। টেস্টের এক নম্বর দল ভারতই। কাজেই কাদায় পড়া অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে নাস্তানাবুদ করার এর চেয়ে ভাল সুযোগ ভারত আর পাবে না।

দেখে নেওয়া যাক ভারতের অস্ট্রেলিয়া সফরের সম্পূর্ণ সূচী -

টি২০ সিরিজ

টি২০ সিরিজ

প্রথম টি২০আই - ২১ নভেম্বর, ব্রিসবেন, ভারতীয় সময় দপুর ১:৫০

দ্বিতীয় টি২০আই - ২৩ নভেম্বর, মেলবোর্ন, ভারতীয় সময় দপুর ১:২০

তৃতীয় টি২০আই - ২৫ নভেম্বর, সিডনি, ভারতীয় সময় দপুর ১:২০

টেস্ট সিরিজ

টেস্ট সিরিজ

প্রথম টেস্ট - ডিসেম্বর ০৬, অ্যাডিলেড, ভারতীয় সময় ভোর সাড়ে ৫টা

দ্বিতীয় টেস্ট - ১৪ ডিসেম্বর, পার্থ, ভারতীয় সময় সকাল ৭টা ৫০

তৃতীয় টেস্ট - ২৬ ডিসেম্বর, মেলবোর্ন, ভারতীয় সময় ভোর ৫টা

চতুর্থ টেস্ট - ০৩ জানুয়ারী ('১৯), সিডনি, - ভারতীয় সময় ভোর ৫টা

ওডিআই সিরিজ

ওডিআই সিরিজ

প্রথম ওডিআই - ১২ জানুয়ারি ('১৯), সিডনি, ভারতীয় সময় সকাল ৮টা ৫০

দ্বিতীয় ওডিআই - ১৫ জানুয়ারি ('১৯), ভারতীয় সময় সকাল ৯টা ২০

তৃতীয় ওডিআই - ১৮ জানুয়ারি ('১৯), মেলবোর্ন, ভারতীয় সময় সকাল ৭টা ৫০

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টি২০আই ম্যাচের দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টি২০আই ম্যাচের দল

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, ক্রুণাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, উমেশ যাদব, খলিল আহমেদ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্ট ম্যাচের সিরিজের দল

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্ট ম্যাচের সিরিজের দল

বিরাট কোহলি (অধিনায়ক), মুরলি বিজয়, কেএল রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), হুনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, পার্থিব প্যাটেল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, জসপ্রিত বুমরা, ভূবনেশ্বর কুমার।

একদিনের ম্য়াচের সিরিজের ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, November 9, 2018, 21:39 [IST]
Other articles published on Nov 9, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+