ভারত বনাম অস্ট্রেলিয়া: দুই দলের সেরা ৫ আন্তর্জাতিক টি২০ লডা়ই

ভারতীয় ক্রিকেট দল ২০১৮ সাল শেষ করছে অস্ট্রেলিয়া সফর দিয়ে। এই সফর শুরু হচ্ছে টি২০ সিরিজ দিয়ে। যে সিরিজের দিকে এখন নজর আপামর ভারতীয় ক্রিকেট সমর্থকদের।

ওডিআই এবং টেস্ট ক্রিকেটে ভারতের বিরুদ্ধে অজিদের দুর্দান্ত রেকর্ড রয়েছে। তবে, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে কিন্তু মেন ইন ব্লু-রা অস্ট্রেলিয়া বিরুদ্ধে জয় পরাজয়ের রেকর্ডে অনেক এগিয়ে আছে। এই ফর্ম্যাটে অজিদের বিরুদ্ধে ভারত যেখানে ১০টি ম্যাচ জিতেছে, সেখানে ক্যাঙ্গারুর দেশের জয়ের সংখ্যা ঠিক অর্ধেক - মাত্র ৫টি। তবে দুই দেশের মধ্যে ক্রিকেটের অন্যান্য ফর্ম্যাটের মতো টি২০আই-তেও বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচ হয়েছে। তার মধ্য থেকে সেরা ৫টিকে বেছে নিল মাইখেল বেঙ্গলি।

টি২০ বিশ্বকাপ সেমি-ফাইনাল, ডারবান, ২২ সেপ্টেম্বর ২০০৭

টি২০ বিশ্বকাপ সেমি-ফাইনাল, ডারবান, ২২ সেপ্টেম্বর ২০০৭

ভারত - ১৮৮/৫, অস্ট্রেলিয়া - ১৭৩/৭, ভারত ১৫ রানে জয়ী

উদ্বোধনী টি২০ বিশ্বকাপের সেমিফাইনালেই এই ফর্ম্যাটের ত্রিকেটে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল।আর প্রথম ম্যাচটিই ছিল নাটকে ভরপুর। টসে জিতে ব্যাট নিয়ে প্রথম ৮ ওভারে দুই ওপেনারকে হারিয়ে ভারত মাত্র ৪০ রান তুলতে পেরেছিল। কিন্তু এখান থেকেই শুরু হয়েছিল যুবরাজের সংহার। মাত্র ৩০ বলে ৫টি চার ও ৫টি ছয় মেরে তিনি ৭০ রান করেছিলেন। যোগ্য সহায়তা দেন ধোনি (১৯ বলে ৩৬) ও রবিন উথাপ্পা (২৮ বলে ৩৪)।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া বিপাকে পড়েছিল শ্রীশান্তের দুরন্ত বোলিং-এ। প্রথম পাওয়ার প্লেতে তিনি একটি মেডেন ওভার করেছিলেন, সঙ্গে তুলে নেন গিলক্রিস্টকে। কিন্তু এরপর আবার অস্ট্রেলিয়া হেডেন ও অ্যআন্ড্রু সাইমন্ডসের ব্যাটিং-এ ১৪ ওভারে ১২৯/২ তুলে দিয়েছিল। এরপর আবার আঘাত হানেন শ্রীশান্ত নিজের শেষ ওভারে তিনি ১২ রান দিয়ে হেডেন সহ ২ উইকেট তুলে নেন। অজিরা শেষ ২৬ বলে মা্র ২৭ রান তুলতে পেরেছিল।

টি২০ বিশ্বকাপ সুপার ১০, চন্ডিগর, ২৭ মার্চ, ২০১৬

টি২০ বিশ্বকাপ সুপার ১০, চন্ডিগর, ২৭ মার্চ, ২০১৬

অস্ট্রেলিয়া - ১৬০/৬, ভারত - ১৬১/৪ (১৯.১), ভারত ৬ উইকেটে জয়ী

আএক টি২০ বিশঅবকাপের ম্যাচ। ঘরের মাঠে সেমি-ফআইনালে উঠতে হলে ভারতকে এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতেই হতো। টসে জিতে প্রথমে ব্যাট করে অজিরা ১৬১ রাের লক্ষমাত্রা দিয়েছিল ভারতকে।

ভারত পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে মাত্র ৩৭ তুলতে পেরেছিল। ৮ ওভারের মাথায় আউট হয়ে যান সুরেশ রায়নাও। সেই সময়ে ভারতের স্কোর ছিল ৪৯/৩। ক্রিজে ছিলেন কোহলি ও যুবরাজ। কিন্তু ভা আরও সমস্যআয় পড়ে যায় ৩ বল খেলতে না খেলতেই যুবি চোট পাওয়ায়। তিনি স্বাভাবিকভাবে রান নিতে পারছিলেন না। ১৪ ওভারের মাথায় প্যাভিলনে ফেরেন যুবরাজ। স্লো উইকেটে শেষ ৫ ওভারে ভারতের দরকার ছিল ৫৯ রান। এখান থেকেই মারতে শুরু করেছিলেন কোহলি। শেষ পর্যন্ত ৫১ বলে ৮২* করেন তিনি। ভারত ৫ বল বাকি থাকতেই ধোনির মারা বাউন্ডারিতে জিতে যায়।

অস্ট্রেলিয়া সফরের একমাত্র টি২০, মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি, ২০০৮ ভারত - ৭৪, অস্ট্রেলিয়া - ৭৫/১ (১১.২), অস্ট্রেলিয়ার ৯ উইকেটে জয়ী

অস্ট্রেলিয়া সফরের একমাত্র টি২০, মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি, ২০০৮ ভারত - ৭৪, অস্ট্রেলিয়া - ৭৫/১ (১১.২), অস্ট্রেলিয়ার ৯ উইকেটে জয়ী

ভারত - ৭৪, অস্ট্রেলিয়া - ৭৫/১ (১১.২), অস্ট্রেলিয়ার ৯ উইকেটে জয়ী

টি২০আই-তে এটিই এখনও পর্যন্ত ভারতের সর্বনিম্ন স্কোর। এমনকী টেস্ট খেলিয়ে দেশগুলির সর্বনিম্ন টি২০ স্কোরও এটিই। আর এই ম্যাচেই ভারতের বিরুদ্ধে টি২০-তে প্রথম জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাট নিয়েছিল ভারত। কিন্তু একমাত্র ইরফান পাঠান ছাড়া আর একজন ভারতীয় ব্যাটারও ২ অঙ্কের রান করতে পারেননি। বিশেষ করে অজি জোরে বোলার নাথান ব্র্যাকেনের বল খেলতেই পারেননি ভারতীয়রা। ব্র্যাকেন মাত্র ২.৩ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট দখল করেছিলেন।

অস্ট্রেলিয়া মাত্র ১১.২ ওভারেই রানটা তুলে দিয়েছিল। তবে তাদের ইনিংসেও মাত্র ৩টি চার ও ২টি ছয় ছিল। অর্থাত উইকেটটি ব্যাটসম্যানদের উইকে। ভারত প্রথম থেকেই ভুল করে বসেছিল।

ভারত সফরের একমাত্র টি২০, রাজকোট, ১০ অক্টোবর, ২০১৩

ভারত সফরের একমাত্র টি২০, রাজকোট, ১০ অক্টোবর, ২০১৩

অস্ট্রেলিয়া - ২০১/৭, ভারত - ২০২/৪ (১৯.২), ভারত ৬ উইকেটে জয়ী

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টি২০ ম্যাচ জয়ে অনেক ক্ষেত্রেই জড়িয়ে আছেন বিরাট কোহলি ও যুবরাজ সিং। এটি সেরকমই একটি ম্যাচ। ভারত প্রথমে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল। অ্যারন ফিঞ্চের ৫২ বলে ৮৩ রানের দৌলতে তারা ১৫ ওভারে ১৭৪ রানে পৌঁছে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২০১-এর বেশি তুলতে পারেনি। তবে রানটা কম ছিল না।

কোহলি-যুবরাজ জুটি ব্যাটিং-এর হাল ধরেছিলেন ৮.৩ ওভারের মাথায়। ভারতের ৬৯ বলে দরকার ছিল ১২২ রান। কিন্তু, ১২তম ওভারে কোহলিও আউট হয়ে যান। ভারতের তখনও ৫৩ বলে ১০২ রান দরকার ছিল। পরের ৩০ বলে যুবি ৭টি চার ও ৫টি ছয় মেরে ৬৯ রান নিয়েছিলেন। বাকিটা কাজটা সেরেছিলেন ধোনি। ৪ বাকি থাকতেই ভারত ৬ উইকেটে জিতেছিল।

অস্ট্রেলিয়া সফরের তৃতীয় টি২০, সিডনি, ৩১ জানুয়ারি, ২০১৬

অস্ট্রেলিয়া সফরের তৃতীয় টি২০, সিডনি, ৩১ জানুয়ারি, ২০১৬

অস্ট্রেলিয়া - ১৯৭/৫, ভারত - ২০০/৩ (২০), ভারত ৭ উইকেটে জয়ী

এটিইখনও পর্যন্ত ভারত অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া শেষ টি২০আই। টসে জিতে প্রথমে ব্যাট করে জোরে অস্ট্রেলিয়া ১৯৭ রান তুলেছিল। শেন ওয়াটসন ৭১ বলে ১২৪ রান করেছিলেন।

জবাবটা মিলেজুলে দিয়েছিলেন ভারতের প্রথম তিন -রোহিত ৩৮ বলে ৫২, শিখর ৯বলে ২৬, বিরাট ৩৮ বলে ৫২। কোহলি আউট হওয়ার সময়ও অবশ্য ৩১ বলে ৫১ দরকার ছিল। শেষ ওভারে স্ট্রআইকে ছিলেন যুবরাজ সিং। বৈাকি ছিল ১৮। কিন্তু এই ম্যাচে একেবারেই ফমে ছিলেন না যুবরাজ। এই ওভারের আগে ৯ বলে ৫ করেছিলেন। শেষ ওভারে অবশ্য প্রথম তিন বলে তাঁর রান ছিল ৪, ৬, ১। স্ট্রাইক পেয়েছিলেন রায়না। তিনি অপরাজিত ছিলেন ২২ বলে ৪১-এ। চতুর্থ ও পঞ্চম বলে তিনি ২ রান করে নেন। শেষ বলে জয়ের জন্য ভারতকে ২ রান করতে হত। ঠান্ডা মাথায় রায়না পয়েন্ট ওাকা দিয়ে চাপ মেরেছিলেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 19, 2018, 14:31 [IST]
Other articles published on Nov 19, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+