১৫ বছর আগের একটি দলগত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফলোয়ার্সদের সঙ্গে মজা করলেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি অল রাউন্ডার ইরফান পাঠান। ছবিতে তাঁর সঙ্গে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে থেকে পরিচিতদের খুঁজে বের করতে বললেন ইরফান। তবে প্রাক্তন ভারতীয় তারকা এ ব্য়াপারে সঠিক উত্তরই পেয়েছেন বেশি। পোস্টটি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ছবিটি ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের। ২০০৪ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার আগে দলের খেলোয়াড়রা ওই দলগত ছবিটি তোলেন। সেই ছবিটির একদিকে দাঁড়িয়ে আছেন ১৮ না পেরোনো ইরফান। আর তাঁর সঙ্গে ওই ছবিতে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে কয়েক জনকে সিনিয়র ভারতীয় দলেও খেলতে দেখা গেছে।
View this post on InstagramPehchan kon kon ?? This is the u -19 India team picture let me know whom all u can recognise??
A post shared by Irfan Pathan (@irfanpathan_official) on
ছবির একদম মাঝখানে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি আর কেউ নন, কেকেআরের অধিনায়ক দীনেশ কার্তিক। ওই অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন তিনি। ছবিতে তাঁর একপাশে দাঁড়িয়ে আছেন ব্যাটসম্যান আম্বাতি রায়ড়ু ও স্পিনার পীয়ূষ চাওলা। পীয়ূষের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান রবিন উথাপ্পা। তাঁর পাশেই সুরেশ রায়নাকে চিনতে কোনও ক্রিকেট প্রেমীরই অসুবিধা হওয়ার কথা নয়। ছবিতে দলের তৎকালীন কোচ তথা প্রাক্তন ভারতীয় তারকা রবিন সিং-কেও দেখা যাচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগতাড়িত হয়ে পড়েছেন ইরফান পাঠান।