
করোনার প্রভাব
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বলি হয়েছেন সাড়ে ৭০ হাজারেরও মানুষ। আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। ভারতে আক্রাম্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে। ১২০ জনের মৃত্যু হয়েছে।

লকডাউন ও বাতি
করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে ভারত জুড়ে লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ঘরবন্দি থাকতে হচ্ছে মানুষকে। আপদকালীন ব্যতিরেকে স্তব্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের পরিষেবা। সরকারের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে দেশের ক্রিকেটাররা। একই সঙ্গে এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য গত রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য বাড়ির আলো নিভিয়ে বাতি জ্বালানোর আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আবেদনে সাড়া দেন দেশের সিংহভাগ নাগরিক। তাঁদের মধ্যে কেউ কেউ তো বাজি ফাটিয়ে দিনটি উদযাপন করেন।

বিরক্ত হয়েছিলেন ইরফান
বাতি জ্বালাতে বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে এই গম্ভীর পরিস্থিতিতে কেউ কেউ বাজি ফাটানোয় বিরক্তই হয়েছেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠান। চুপ না থেকে এই অনিয়মের বিরুদ্ধে টুইটারে তিনি সরবও হন। নাগরিকদের এহেন আচরণে ক্ষুদ্ধ হন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মাও।
|
ট্রোলড ইরফান
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের পরিবেশের মধ্যে বাজি ফাটানো নিয়ে বিরূপ মন্তব্য করায় টুইটারে নেটিজেনদের কটূ কথা শুনতে হয়। ইরফান ইচ্ছাকৃত ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করছেন বলে অনেকে অভিযোগ করেন।
|
পাল্টা দিলেন ইরফান
নেটিজেনদের এহেন প্রতিক্রিয়ায় অবাকই হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান। পাল্টা হিসেবে তিনি নেটিজেনদের উদ্দেশে লিখেছেন, 'উই লিড ফায়ার ট্রাকস ক্যান ইউ হেল্প'?


Click it and Unblock the Notifications




















