এই তো এক সপ্তাহ আগের কথা। জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের মেন্টর তথা কোচ হিসেবে রোজ সকালে ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে যোগ দিতেন।
আচমকাই সে সুখে ছেদ পড়ল। একদিন হঠাৎ ভারতের আধা সামরিক বাহিনীর জওয়ানরা এসে জানালেন যে উপত্যকায় ক্রিকেটের অনুশীলন বন্ধ। পরিস্থিতি খারাপ জানিয়ে নিরাপত্তা বেষ্টনিতে ঘিরে জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের মেন্টর তথা কোচ ইরফান পাঠানকে ভূস্বর্গ থেকে ফেরত পাঠানো হয়।
কাশ্মীর জুড়ে কেন এত নিরাপত্তার বজ্র-আঁটুনি, তা বোঝা গেল সোমবার সকালে। অশান্ত কাশ্মীরে এতদিন ধরে লাগু থাকা আর্টিকেল ৩৭০ প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। তা নিয়ে উত্তেজনা সামাল দিতেই আগেভাগে এই নিরাপত্তা।
View this post on InstagramMost beautiful place in the world #kashmir
A post shared by Irfan Pathan (@irfanpathan_official) on
কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে নানা মুণির নানা মত। বিরোধী রাজনৈতিক দলগুলি যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে আক্রমণ শানিয়েছে, তখন দেশের ক্রীড়া মহল এ ব্যাপারে কেন্দ্রকে সমর্থন করেছে। সেই সব বিতর্কের মধ্যে না ঢুকে ইরফান পাঠান কাশ্মীরে কাটানো তাঁর সুখস্মৃতিগুলি রোমন্থন করেছেন।
Both, my mind & heart are still back in Kashmir with Indian army & Indian Kashmiri brothers and sisters... #Kashmir #KashmirUnderThreat
— Irfan Pathan (@IrfanPathan) August 4, 2019
কাশ্মীরের কোনও বাগানে দাঁড়িয়ে তোলা নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ইরফান লিখেছেন, বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা। পরে টুইটারে তিনি লেখেন, তাঁর হৃদয় কাশ্মীরের সকল ভাই-বোন ও ভারতীয় সেনাদের দিকে ছুটে যেতে চাইছে।