চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৩ রানে গুটিয়ে গেল পঞ্জাবের ইনিংস

মাস্ট উইন ম্যাচে শুরুটা ভাল হল না কিংস ইলেভেন পঞ্জাবের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১৫৩ রানে গুটিয়ে গেল পঞ্জাবের ইনিংস।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে পঞ্জাবের কোনও ব্যাটসম্য়ানই এদিন রুখে দাঁড়াতে পারেননি চেন্নাই বোলিং ব্রিগেডের কাছে। বলা ভাল লুঙ্গি এনগিডির দাপুটে বোলিংয়েই তছনছ হয়ে যায় কিংস ইলেভেন পঞ্জাবের ইনিংস।

পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন করুণ নায়ার। ২৬ বলে ৫৪ রান করেন করুণ। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩টি চার এবং ৫টি ছয় দিয়ে।

করুণ ছাড়া এই ম্যাচে রান পান মনোজ তিওয়ারি। ৩৫ রান করেন মনোজ। ২৪ রান করেন দীর্ঘ দিন বাদে পঞ্জাবের প্রথম একাদশে সুযোগ পাওয়া ডেভিড মিলার। ১৪ রানে আউট হন অক্ষর পটেল। এই ক'জন ছাড়া পঞ্জাবের আর কেউই ১০ রানের গণ্ডি পেরতে পারেনি।

উল্লেখযোগ্য ভাবে এই ম্য়াচে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন ক্রিস গেইল। ৭ রান রান করে আউট হন লোকেশ রাহুল।

চেন্নাইয়ের হয়ে বিধ্বংশী বোলিং করেন লুঙ্গি এনগিডি। ৪ ওভারে ১০ রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। এই চার ওভারের মধ্যে একটি মেইডেন ওভারও ছিল। দু'টি করে উইকেট নেন শার্দূল ঠাকুর এবং ডিজে ব্র্যাভো। একটি করে শিকার রবীন্দ্র জাডেজা এবং দীপক চাহারের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 20, 2018, 22:10 [IST]
Other articles published on May 20, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+