আসল সত্যিটা জানুন
এতটুকু পড়ে, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার দ্বিতীয় বিয়ে বলে ভুল করবেন না! দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতে দেখা যেতে পারে সানিয়ার বোন আনম মির্জাকে।
|
কার সঙ্গে সম্পর্কে বাঁধা পড়লেন মির্জা
সেলেব মহলে কান পাতলেই শোনা যাচ্ছে শীঘ্রই নাকি প্রাক্তন ভারত অধিনায়ক আজহারউদ্দিনের পুত্র আসাদের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সানিয়া মির্জার বোন আনম মির্জা।
সম্প্রতি ইনস্টাগ্রামে বান্ধবী আনমের সঙ্গে ছবি পোস্ট করে আজহার পুত্র আসাদ লিখেছেন, 'বেটার হাফের সঙ্গে!!!' এরপরই লাভ সাইন পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পরই জোর গুঞ্জন আসাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আনম।
|
জন্মদিনে আনমের জন্য কী লিখেছিলেন আসাদ
দুজনে যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তার প্রথম ইঙ্গিত পাওয়া গিয়েছিল জন্মদিনের পোস্টে। আনমের জন্মদিনে ইনস্টাগ্রামে দুজনের ছবি পোস্ট করে আজহার পুত্র লিখেছিলেন, 'জীবনের অন্যতম সেরা মানুষের আজ জন্মদিন, অনেক শুভেচ্ছা রইল।'
|
দ্বিতীয় বিয়ের মুখে মির্জা
এর আগে ২০১৬ সালে আকবর রশিদের সঙ্গে সানিয়া মির্জার বোন গাঁটছড়া বেঁধেছিলেন। বেশ কিছুদিন পরেই অবশ্য সেই বিয়েতে ভাঙন ধরে। বিয়ে ভাঙার পর সিঙ্গল থেকে এখন রীতিমতো আজহার পুত্র আসাদের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আনম। শীঘ্রই এবার চার হাত এক হওয়ার পালা!


Click it and Unblock the Notifications


















