করোনায় স্তব্ধ ক্রিকেট, তাও নেটে পুত্র সহ মুথাইয়া মুরলীধরন, কিন্তু কেন!

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে স্তব্ধ হয়ে গিয়েছে বিশ্ব। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। পিছিয়ে কিংবা বাতিল করে দেওয়া হয়েছে বিশ্বের অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতাও। সরকারি নির্দেশ মেনে এই দীর্ঘ সময়ে ঘরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। তারই মাঝে শ্রীলঙ্কার লেজেন্ড মুথাইয়া মুরলীধরনকে দেখা গেল পুত্রের সঙ্গে নেটে বল করতে। আঁতকে ওঠার মতো খবর হলেও ঘটনায় রয়েছে উলোটপুরাণ। জেনে নিন পুরো বিষয়টি।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ২৪ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৭ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে সাড়ে পাঁচশো জনের। অন্যদিকে শ্রীলঙ্কায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০। মৃত্যু হয়েছে ৭ জনের। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দুই দেশেই লকডাউন লাগু করেছে সরকার।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ঠিক ছিল, চলতি বছরের ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএল। করোনা ভাইরাসের জেরে তা পিছিয়ে ১৫ এপ্রিল থেকে শুরু করার কথা জানিয়েছিল বিসিসিআই। কিন্তু দেশজুড়ে লকডাউন জারি থাকায় এবং তার মেয়াদ বৃদ্ধি হওয়ায় আইপিএল ফের স্থগিত করে দিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে টুর্নামেন্ট। ফলে ক্রিকেট থেকে অনেক দূরে বাড়িতে বসেই সময় কাটছে ক্রিকেটারদের।

মুরলীধরনের ভিডিও

ইতিমধ্যে শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার তথা লেজেন্ড মুথাইয়া মুরলীধরনের একটি ভিডিও ইউ টিউবে বেশ বিখ্যাত হয়েছে। যাতে মুরলীকে নেটে বল করতে দেখা যাচ্ছে। ওই একই নেটে বল করতে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কিংবদন্তির পুত্রকেও। সেই ভিডিও যেমন নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে, তেমনই লকডাউনের মধ্যে আশঙ্কিতও হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদ

সৌজন্যে সানরাইজার্স হায়দরাবাদ

না, ঘাবড়ে যাওয়ার মতো কোনও কারণ ঘটেনি। কারণ ভিডিওটি বেশ আগের। যখন ২০২০ আইপিএলের জন্য প্রস্তুতি সবে শুরু হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। সেই সময় দলের মেন্টর মুথাইয়া মুরলীধরন ও তাঁর ছেলের বোলিং-র ভিডিও তুলে রেখেছিল কর্তৃপক্ষ। সেটি নিজেদের ইউ টিউব চ্যানেলে পোস্ট করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

ছবি সৌজন্যে: সানরাইজার্স হায়দরাবাদ

করোনার কারণে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আশঙ্কা, চূড়ান্ত সিদ্ধান্ত কবে?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, April 20, 2020, 13:23 [IST]
Other articles published on Apr 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+