
ভারতীয় ব্য়াটিং
প্রথম ম্যাচে কিছুই ভারতের পক্ষে ঠিকঠাক হয়নি। প্রথমার্ধে বোলাররা অত্যন্ত বেশি রান দেওয়ার পর দ্বিতীয়ার্ধে একদমই লড়তে পারেননি ব্যাটসম্যানরা। ম্যাচের পর বিনা লড়াইতে কিউইদের হাতে জয় তুলে দেওয়ার জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় তোলেন অধিনায়ক রোহিতও। ওয়েলিংটনে কিন্তু ভারতীয় দলের প্রথম একাদশে ৮ জন ব্যাটসম্যান ছিলেন। নিউজিল্যান্ডে এখনও বড় রান পাননি রোহিত নিজেও। সেই সঙ্গে বিশ্বকাপের দলে ঢোকার দৌড়ে থাকা ঋষভ পন্থের কাছ থেকেও বড় রান আশা করা হচ্ছে। আগের ম্যাচে ৩ নম্বরে ভালই খেলেছেন বিজয় শঙ্কর। তবে অকল্যান্ডে তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন শুভমান গিল।

নিউজিল্যান্ড ব্যাটিং
গাপ্টিলের অনুপস্থিতিতে কলিন মুনরো ও উইকেটরক্ষক টিম সেইফার্ট প্রথম টি২০-তে নিউজিল্যান্ডকে একেবারে প্রত্যাশিত সূচনা উপহার দিয়েছিলেন। যার অভাবে একদিনের সিরিজে ম্যাচের পর ম্যাচ ভুগেছে কিউইরা। সেই সঙ্গে রান পেয়েছেন অধিনায়ক কেইন উইলিয়ামসন-ও। বস্তুত, গোটা নিউজিল্যান্ড দলই সম্মিলিতভাবে দারুণ খেলেছে।

ভারতের বোলিং
সিরিজের প্রথম ম্যাচে একসঙ্গে গোটা ভারতীয় বোলিং ইউনিটই ব্যর্থ হয়েছে। পাঁচ বোলারের প্রত্যেকেই ৩৫-এর উউপর রান দিয়েছেন। খলিল আহমেদ উইকেট নিলেও তাঁর বেশি রান দেওয়ার রোগ দূর হয়নি। তাঁর জায়গায় দেখা যেতে পারে সিদ্ধার্থ কল বা মহম্মদ সিরাজকে। ওডিআই সিরিজে ভারতের স্পিন জুটি কুল-চা, ব্ল্যাক ক্যাপসদের নেমেসিস হয়ে উঠেছিলেন। প্রথম টি২০-তে কুলদীপকে খেলানো হয়নি। দ্বিতীয় টি২০-তে দুই প্রান্ত থেকে এই রিস্ট-স্পিনার জুটিকে বল করতে দেখা যেতে পারে।

নিউজিল্যান্ডের বোলিং
ওডিআই সিরিজে মাত্র ১ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ কিউই জোরে বোলার টিম সাউদি। প্রথম টি২০আই-তে দলে ফিরে এসেই তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট দখল করেন। দ্বিতীয় ম্যাচেও তিনিই থাকবেন বোলিং আক্রমণের নেতৃত্বে। স্পিনার ইশ সোধি ও স্যান্টনারের সামনেও সমস্যায় পড়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। ২টি করে উইকেট পেয়েছেন তাঁরা। মাঝের ওভারে ভারতীয় ব্য়াটসম্যানদের রানের গতি রোখার দায়িত্ব থাকবে তাঁদের কাঁধে।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, ঋষভ পন্থ, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।
নিউজিল্যান্ড: কলিন মুনরো, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, ডেরিল মিচেল, কলিন ডি গ্র্যান্ডহোমি, মিচেল স্যান্টনার, স্কট কাগেলেইজ্ন, টিম সাউদি, ইশ সোধি, ও লোকি ফার্গুসন।

কখন কোথায় দেখা যাবে?
নিউজিল্যান্ড বনাম ভারত, প্রথম টি২০আই
স্থান - ইডেন পার্ক স্টেডিয়াম, অকল্যান্ড
তারিখ - ৮ ফেব্রুয়ারি, শুক্রবার
সময় - দুপুর ১১.৩০ (ভারতীয়)
টিভি - স্টার স্পোর্টস নেটওয়ার্ক
অনলাইন - হটস্টার, জিওটিভি, এয়ারটেল টিভি


Click it and Unblock the Notifications




















