নিউজিল্যান্ড বনাম ভারত, অধিনায়ক ফেরার আগেই সিরিজের ফয়সালা চায় মেন ইন ব্লুজ

নিউজিল্য়ান্ডকে একেবারে দুরমুশ করে সিরিজে ২-০ ফলে এগিয়ে গিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ফিটনেস ম্যানেজমেন্টের কারণে ততীয় একদিনের ম্য়াচের পরই দেশে ফিরে আসবেন বিরাট। তার আগেই সোমবার (২৮ জানুয়ারি) তৃতীয় ম্যাচেই সিরিজের ফয়সালা করে ফেলতে চাইছে 'মেন ইন ব্লুজ'। এখনও পর্যন্ত সিরিজের যা গতি তাতে সোমবারই কাজ সেই কাজ মোটেই অসম্ভব নয়।

অপর দিকে নিউজিল্যান্ডকে এখনও পর্যন্ত সিরিজে সেভাবে খুঁজে না পাওয়া গেলেও, তাদের হাতে কিন্তু ভাল ওয়ানডে ক্রিকেটারের অভাব নেই। সোমবার তাদের সেরা খেলাটা বের করে সিরিজে প্রত্যাবর্তনের আশা টিকিয়ে রাখতে মরিয়া থাকবে কিউইরা।

ভারতীয় দলের খবর

ভারতীয় দলের খবর

সিরিজে এখনও পর্যন্ত ভারতের পক্ষে প্রায় সবটাই প্রায় বাল গিয়েছে। ওপেনাররা রান পেয়েছেন, বোলাররা প্রভাবিত করেছেন - যে যে বিষয় নিয়ে প্রশ্ন ছিল, তার প্রায় সবগুলিরই উত্তর মিলেছে। কেবল একটাই কাঁটা রয়ে গিয়েছে, আম্বাতি রায়ডু। বিদেশের মাঠে এখনও পর্যন্ত রায়ডুকে খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি। দ্বিতীয় ম্য়াচে বাল শুরু করেও পরবর্তী ক্ষেত্রে রান তোলার গতি বাড়াতে পারেননি তিনি। যে কারণে ইদানিং ধোনিকে কখনও ৪ কখনও ৫-এ ব্যাট করতে হচ্ছে। তবে রায়ডু বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার আরও কয়েকটি সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। দলে একটিই পরিবর্তন হতে পারে তা হল বিজয় শঙ্করের পরিবর্তে হার্দিক পাণ্ডিয়া। গত ম্যাচে বিজয় মোটেই ভাল হল করতে পারেননি। নির্বাসন কাটিয়ে দলের যোগ দেওয়া পাণ্ডিয়াকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

নিউজিল্যান্ডের ব্য়াটিং

নিউজিল্যান্ডের ব্য়াটিং

ভারতের ঠিক বিপরীত ছবি নিউজিল্যান্ড শিবিরে। এখনও তাদের কিছুই ঠিকঠাক যায়নি। চেনা পরিবেশ, সেই পরিবেশকে ব্যবহার করতে জানা বোলার, গাপ্টিল, মুলরো, গ্র্যান্ডহোমির মতো মারকুটে ব্য়াটসম্য়ান এবং রস টেলর ও কেন উইলিয়ামসনের মতো বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানে সম্বৃদ্ধ ব্য়াটিং ইউনিট - তাদের হেঁসেলে মশলার অভাব নেই। কিন্তু, রান্নাটাই ঠিকঠাক জমছে না। তবে এতে তাঁদের দোষ বিশেষ নেই, বরং বলা যেতে পারে এর কারণ দুর্ধর্ষ ভারতীয় বোলিং। পেসার থেকে স্পিনার কেউই নিউজিল্যান্ডের ব্য়াটসম্যানদের এতটুকু জমি ছাড়ছেন না। ভারতীয় বোলারদের এই স্বাচ্ছন্দটা ঘাঁটতে ব্ল্যাক-ক্যাপসদের জরুরি ভিত্তিতে নতুন কিছু পরিকল্পনার প্রয়োজন।

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

ভারত: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, এমএস ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল

নিউজিল্যান্ড: মার্টিন গাপ্টিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (সি), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোমি, মিচেল স্যান্টনার, ডাগ ব্রেসওয়েল, টিম সাউদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট

কখন ও কোথায় দেখা যাবে?

কখন ও কোথায় দেখা যাবে?

নিউজিল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় ওডিআই

স্থান - বে ওভাল, মাউন্ট মাউনগানুই

তারিখ - সোমবার, ২৮ জানুয়ারি

সময় - ভারতীয় সময় সকাল ৭.৩০

টিভি - স্টার স্পোর্টস নেটওয়ার্ক

অনলাইন - হটস্টার, জিওটিভি, এয়ারটেল টিভি

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, January 27, 2019, 21:49 [IST]
Other articles published on Jan 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+