হ্যামিল্টনে হাতুড়ির ঘা, পরের ম্যাচেই দারুণ প্রত্যাবর্তন! অধিনায়ক ফাঁস করলেন আগে ব্যাটের রহস্য

হ্যামিল্টনে মাত্র ৯২ রানে অলআউট হয়ে জঘন্য পরজয়টা যেন ছিল হাতুড়ির ঘা-এর মতো। একটানা জিততে থাকা দল এরকম আচমকা বিশাল হারের মুখোমুখি হলে দলের আত্মবিশ্বাসে প্রভাব পড়ে। কিন্তু যেন কিছুই হয়নি এই ভঙ্গীতে পরের ম্যাচেই জয়ের পরিচিত সরণিতে ফিরে এসেছে ভারত।

তবে রবিবারের ম্যাচেও ইনিংসের শুরুতেই কাঁপুনি ধরিয়েছিল কিউই ব্যাটিং। ভারতের অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন ৪ উইকেট চলে যাওয়ার পর একজন কাউকে প্রয়োগ ক্ষমতা দেখাতে হত। এদিন রায়ডু ও বিজয় শঙ্করের জুটি ভারতের পক্ষে খেলা ঘুরিয়েছে বলে জানান রোহিত।

তবে এদিন টসে জিতে ব্যাট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন রোহিত। তিনি জানিয়েছেন তাঁরা জানতেন উইকেটে আদ্রতা আছে, বল নড়বে। সিরিজ জয়ের চাপ থাকলে তাঁরা আগে বলই করতেন। কিন্তু এই বিরুদ্ধ পরিবেশে তাঁরা নিজেদের পরীক্ষায় ফেলতে চেয়েছিলেন বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক।

সেই পরীক্ষায় টপ অর্ডার ব্যর্থ হলেও ভারতের মিডল ও লোয়ার অর্ডার কাজটা সামলে দিয়েছে। গর্বিত অধিনায়ক রোহিত জানিয়েছেন দলের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী বা আশা করতে পারেন একজন অধিনায়ক।

তিনি আরও জানান সিরিজের ফল দেখে ভারতের জয় সহজে এসেছে মনে হলেও, কাজটা এতটা সহজ ছিল না। নিউজিল্যান্ড নিজেদের দেশে খুবই শক্তিশালী। তাদের ৪-১-এর ব্যবধানে হারানোটা ভারতীয় দলের বড় অর্জন বলে মন্তব্য করেন রোহিত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, February 3, 2019, 21:19 [IST]
Other articles published on Feb 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+