সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছল ভারতীয় দল। রবিবারই (২০ জানুয়ারি) বিরাট বাহিনী পা রাখে অকল্যান্ডে। সোমবার (২১ জানুয়ারি) তারা নেপিয়ের-এর উদ্দেশ্যে রওণা দিয়েছে। সেখানেই ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দ্বিপাক্ষিক একদিনের সিরিজ। পরবর্তী ৩ সপ্তাহে ভারত ও নিউজিল্যান্ড, আরও ৪টি ওডিআই ও ৩টি টি২০ খেলবে।
বিরাট কোহলিরা অকল্যান্ড বিমানবন্দরে পৌঁছনোর সময়, অল্পসংখ্যক হলেও ভারতীয় সমর্থকা তাঁদের সেই দেশে স্বাগত জানান। ওঠে টিম ইন্ডিয়ার নামে জয়ধ্বণি। কেদার যাদব, দীনেশ কার্তিকদের মেটাতে য়েছে সই শিকারীদের আবদারও। তবে সবচেয়ে বেশি আওয়াজ ওঠে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলিকে দেখে। অকল্যান্ড বিমান বন্দর থেকে ভারতীয় দলের বেরিয়ে আসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ভারতীয় বোর্ড।
Hello #TeamIndia. Auckland welcomes you #NZvIND ✈️😎🇮🇳🇮🇳 pic.twitter.com/8ER80bKS5b
— BCCI (@BCCI) January 20, 2019
নেপিয়ের-এর পর পরের ৪টি একদিনের ম্য়াচ খেলতে ভারতকে যেতে হবে তাউরঙ্গ (২৬ ও ২৮ জানুয়ারি), হামিল্টন (৩১ জানুয়ারি) ও ওয়েলিংটন (৩ ফেব্রুয়ারি)-এ। আর তিনটি টি২০ খেলা হবে যথাক্রমে ওয়েলিংটন (৬ ফেব্রুয়ারি), অকল্যান্ড (৮ ফেব্রুয়ারি) ও হামিল্টন (১০ ফেব্রুয়ারি)-এ।
এদিকে ভারতীয় দল নিউজিল্যান্ডে পা রাখার আগেই অস্ট্রেলিয়া সফরকে 'স্টার্টার' ও নিউজিল্যান্ড সফরকে 'মেইন কোর্স' বলে বাজার গরম করে দিয়েছেন প্রাক্ত ব্লাক ক্যাপস স্কট স্টাইরিশ। কেন উইলিয়ৈামসনের নেতৃত্বে কিউইদের সাম্প্রতিক প্রদর্শন অত্যন্ত ভাল। এবার মেইনকোর্স ভারতীয় দল কী ভাবে হজম করে সেটাই দেখার।