অবসরের পর ধোনির বিরুদ্ধে ঘুরিয়ে এই অভিযোগ ইরফান পাঠানের

ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়ের প্রশংসা করলেও ধোনির ক্যাপ্টেন্সি নিয়ে সেভাবে মুখ খুললেন না ইরফান পাঠান। ধোনির অধিনায়কত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন ইরফান। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন এই ক্রিকেটার।

২০১২ সালে শেষবার দেশের হয়ে খেলেছেন পাঠান

২০১২ সালে শেষবার দেশের হয়ে খেলেছেন পাঠান

পরবর্তী সময়ে সেই দশকের শেষদিকে পাঠানের পারফর্ম্যান্সের মান পড়তেই জাতীয় দলে বাঁ-হাতি অলরাউন্ডার জায়গা হারাতে শুরু করেন। ২০০৮ সালে শেষবার টেস্টে খেলেন পাঠান। এরপর ২০১২ সালে দেশের হয়ে শেষ ওডিআই ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার।

২৭ বছর বয়সে ৩০০ আন্তর্জাতিক উইকেট

২৭ বছর বয়সে ৩০০ আন্তর্জাতিক উইকেট

অবসরের পর অভিযোগের সুরে পাঠান বলেছেন, 'অনেকেই মনে করেন আমাকে যথেষ্ট সার্পোট করা হয়নি। এটা আমার হাতে নেই। ২৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট শিকারি হয়েছি। ঐ সময় লোকে যখন কেরিয়ারে শুরু করে তখন আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা তৈরি করতে পেরেছিলাম।'

 সৌরভ ও দ্রাবিড়কে নিয়ে যা বললেন

সৌরভ ও দ্রাবিড়কে নিয়ে যা বললেন

সৌরভের অধিনায়কত্ব নিয়ে পাঠান বলেছেন, 'চাপের মুহূর্তে দলকে দারুণভাবে সামলেছেন সৌরভ।' দ্রাবিড়ের অধিনায়কত্ব নিয়ে পাঠান বলেছেন, 'শুধু বলে নয়, ব্যাটেও আমাকে দারুণভাবে ব্যবহার করেছিলেন দ্রাবিড়।তাঁর অধিনায়কত্বেই আমার ব্যাটিং অন্য উচ্চতায় গিয়েছিল। দ্রাবিড়ের পর আমায় কেউ আর উপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ করে দেয়নি।'

প্রসঙ্গত ধোনির অধিনায়কত্বে দেশের হয়ে ৬৮ ম্যাচ খেলেছেন পাঠান। অবসরের সময় ধোনির ক্যাপ্টেন্সি নিয়ে অবশ্য পাঠান কোনও মন্তব্য করেননি। ধোনির অধিনায়কত্ব নিয়ে পাঠানের চুপ থাকা অন্য় কিছুর ইঙ্গিত উসকে দিল।

ঘুরিয়ে ধোনিকে কাঠগড়ায় তুললেন

ঘুরিয়ে ধোনিকে কাঠগড়ায় তুললেন

উল্লেখ্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ২০০৩ সালে পাঠানের অভিষেক। এরপর রাহুল দ্রাবিড় ও ধোনির অধিনায়কত্বে খেলেছেন পাঠান। কেরিয়ারের শেষদিকটা মাহির ক্যাপ্টেন্সিতে জাতীয় দলে খেলেছেন পাঠান। ঘুরিয়ে পাঠানের অভিযোগ যে ধোনির দিকে, ক্রিকেটমহলের তা বুঝে নিতে অসুবিধে হয় না! ২৭ বছর বয়সে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার টি-টোয়েন্টি ম্যাচ পাঠানকে দেশের জার্সিতে দেখা গিয়েছিল।

আইপিএলেও ধোনি জমানায় সুযোগ পাননি

আইপিএলেও ধোনি জমানায় সুযোগ পাননি

প্রসঙ্গত ২০১৫ সালে আইপিএল ৮-এ পাঠান চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন। পুরো মরসুমে ইরফান, ধোনির ক্যাপ্টেন্সিতে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। যা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে জোড় চর্চা শুরু হয়েছিল।

একনজরে পাঠানের ক্রিকেট কেরিয়ার

একনজরে পাঠানের ক্রিকেট কেরিয়ার

২৯ টেস্ট খেলে পাঠান ১০০টি, ১২০ ওডিআই খেলে ১৭৩টি ও ২৪টি টি-টোয়ন্টি খেলে ২৮টি উইকেট পেয়েছেন পাঠান। সব মিলিয়ে আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৩০১টি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 6, 2020, 15:10 [IST]
Other articles published on Jan 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+