
সচিনের বাজি
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাতকারে সচিন জানান, বর্তমানে ভারতীয় দলে সব জায়গায় যে কোনও ধরণের পিচে খেলার মতো নিখুঁত ভারসাম্য রয়েছে। ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা নিয়ে তাঁর মনে অন্তত কোনও দ্বিধা নেই বলে জানিয়েছেন ১০০ শতরানের মালিক।

পথের কাঁটা
ভারতের জয়ের পথে কারা কাঁটা হয়ে উঠতে পারেন তাও স্পষ্ট করে দেন সচিন। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ইংল্যান্ড দলের পারফরম্যান্স খারাপ হলেও, নিজেদের দেশে সাদা বলের বিশ্বকাপে ইংল্যান্ডই ভারতের কাপ জয়ের সবচেয়ে বড় বাধা হয়ে উঠতে পারেন বলে মনে করছেন লিটল মাস্টার।

বিশ্বকাপের কালো ঘোড়া
সেই সঙ্গে তাঁর মতে কালো ঘোড়া হয়ে উঠতে পারে নিউজিল্যান্ড। তিনি জানিয়েছেন সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে নিউজিল্যান্ড একেবারেই ভাল খেলতে না পারলেও এই দল খুবই শক্তিশালী। বিশ্বকাপে অনেককে চমকে দিতে পারে।

এবং অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া এই মুহূর্তে যে অবস্থাতেই থাকুক, সবচেয়ে বেশিবার কাপ জেতা অজিদের এককথায় উড়িয়ে দেওয়া যায় না। বিশ্বকাপের আগে দলে যোগ দেবেন স্মিথ ওয়ার্নাররাও। সচিনের মতে তারপর অস্ট্রেলিয়া দলও বেশ শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু অজি দলের ধারাবাহিকতার অভাবের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন সচিন। তাঁর মতে ইদানিং প্রায়ই ভাল বল করতে করতে ২-৩ ওভার খারাপ বল করতে দেখা যাচ্ছে অজিদের। আর ওডিআই-তে ২-৩ ওভারেই ম্য়াচ হাতছাড়া হতে পারে।

ক্রীড়াক্ষেত্র মহিলাদের ক্ষমতায়ন
হিমা দাস, স্বপ্না বর্মন, দ্যুতি চাঁদদের মতো অ্যাথলিটদের সাম্প্রতিক সাফল্যের কথা উঠে এসেছে তাঁর মুখে। ২০১৬ রিও অলিম্পিকেও পদক এনেছিলেন সাক্ষী ও সিন্ধু - দুই মহিলা। এই সব সাফল্য বাবা-মায়েদের বাড়ির মেয়েদের আরও বেশি করে ক্রীড়া জগতে আনতে উৎসাহী করছে বলে মনে করেন সচিন। তিনি জানান, ক্রীড়াক্ষেত্র ক্রমেই মহিলাদের ক্ষমতায়নের মাধ্যম হয়ে উঠছে।


Click it and Unblock the Notifications



















