কেরলের কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পাইলট সহ ১৬ জন। করোনা ভাইরাসের আবহে ঘটনার আকস্মিকতা ও বীভৎসতায় স্তম্ভিত গোটা দেশ। শোকস্তব্ধ ক্রিকেট মহল। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ঘটনায় শোক প্রকাশ করেছেন। বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন টিম ইন্ডিয়া সহ-অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিংও।
কেরলের কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবাররের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। ঘটনায় যারা আহত হয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন মাস্টার।
Praying for the safety of everyone onboard the #AirIndia Express Aircraft that’s overshot the runway at Kozhikode Airport, Kerala.
— Sachin Tendulkar (@sachin_rt) August 7, 2020
Deepest condolences to the families who have lost their near ones in this tragic accident.
এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদের জন্য প্রার্থনা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ঘটনায় প্রাণ হারানো মানুষদের পরিবারের জন্য সমবেদনা প্রকাশ করেছেন বিরাট।
Praying for those who have been affected by the aircraft accident in Kozhikode. Deepest condolences to the loved ones of those who have lost their lives. 🙏🏼
— Virat Kohli (@imVkohli) August 7, 2020
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের মতো সহ অধিনায়ক রোহিত শর্মাও ঘটনার বীভৎসতায় আঁতকে উঠেছেন। বিমানের অন্যান্য যাত্রী ও কর্মীদের সুস্থতা কামনা করেছেন হিটম্যান।
Praying for the passengers and the staff on the #AirIndia flight in Kozhikode. Shocking news.
— Rohit Sharma (@ImRo45) August 7, 2020
একের পর এক ঘটনা এবং দুর্ঘটনায় বিদ্ধ ২০২০ সালের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং। বিমানের যাত্রী এবং কর্মীদের সুস্থতা কামনা করেছেন যুবি।
Shocking news of the Kozhikode flight crash. Prayers for the passengers and crew. 2020 please have mercy 🙏🏻🙏🏻
— Yuvraj Singh (@YUVSTRONG12) August 7, 2020
Terrible news coming from Kozhikode. Frightening visuals of the plane breaking apart. Hoping and praying that all passengers are evacuated safely as soon as possible!
— Gautam Gambhir (@GautamGambhir) August 7, 2020
কোঝিকোড়ের বিমান দুর্ঘটনার ছবি দেখে শিউরে উঠেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের জন্য প্রার্থনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন গৌতি।