আইসিসির কোপ, ২ বছর নির্বাসিত সনৎ জয়সূর্য! তাকে সামনে রেখেই নিয়মের গুরুত্ব বোঝাল এসিইউ

আইসিসির কোপ নেমে এল শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা বিস্ফোরক ব্যাটসম্যান সনৎ জয়সূর্যের উপর। দুর্নীতির বিরোধী নিয়ম লঙ্ঘন করার অপরাধে তাঁরে ২ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সনথ তাঁর অপরাধ মেনেও নিয়েছেন বলে জানিয়েছে আইসিসি।

আইসিসির দুর্নীতি দমন শাখার শ্রীলঙ্কা ক্রিকেট-কে দুর্নীতি মুক্ত করতে তদন্ত চালাচ্ছে। সেই তদন্তের কাজেই যথায়থ সহায়তা করতে পারেননি এই কিংবদন্তী প্রাক্তন ক্রিকেটার। দুর্নীতি দমন শাখার চাওয়া প্রয়োজনীয় তথ্য ও নথি তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন। সেই সঙ্গে তদন্তের কাজে বাধা দিতে বা তদন্তকে বিলম্বিত করতে প্রমাণ লোপাটের অভিযোগও ছিল তাঁর বিরদ্ধে। আইসিসি জানিয়েছে এই সব অভিযোগই সনৎ মেনে নিয়েছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) তাঁর সাজা ঘোষণার পর আইসিসির দুর্নীতি দমন শাখার জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছন, জয়সূর্যের মতো বড় মাপের ক্রিকেটারের নির্বাসনের ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে তদন্তের কাজে সহায়তা করাকে আইসিসি কতটা গুরুত্ব দেয়।

সম্প্রতি এই তদন্তের কাজে নিজে তেকে এগিয়ে এসে সহায়তার জন্য শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাড়তি সময়সীমা দিয়েছিল অ্য়ান্টি কোরাপসন ইউনিট বা এসিইউ। তাতে আরও ১১ জন ক্রিকেটার ও ক্রিকেটের সঙ্গে যুক্ত অন্য়ান্য আরও বেস কয়েকজন এসিইউকে নয়া তথ্য-প্রমাণ দিয়েছে। একে তাঁদের বড় সাফল্য বলে মনে করছেন মার্শাল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, February 26, 2019, 19:30 [IST]
Other articles published on Feb 26, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+