
শোয়েব-সানিয়া পুত্রের এক বছরের জন্মদিন। বিশেষ দিনে ছেলে ইজহানের 'বার্থ পিক' পোস্ট করলেন সানিয়া।
আজ থেকে ঠিক একবছর আগে ক্রিক-টেনিস জুটির কোল আলো করে ফুটফুটে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সেদিন ইনস্টাগ্রামে ছেলে ইজহানের সঙ্গে ছবি পোস্ট করে 'গর্বিত মা' বলে মন্তব্য করেন সানিয়া। ছেলের একবছরের জন্মদিনে ফের পুরনো পোস্টটি রিপোস্ট করলেন মির্জা।
সঙ্গে সানিয়া মির্জা লিখেছেন, 'ঠিক এক বছর আগে কোল আলো করে এসেছিলে। আজ বছর ঘুরল। জন্মদিনে ইজহানকে অনেক শুভেচ্ছা। নিজের শেষ দিন পর্যন্ত তোমায় আগলে রাখব। ঈশ্বর তোমাকে সব সুখ দিক।'
View this post on InstagramA post shared by Sania Mirza (@mirzasaniar) on
প্রসঙ্গত পুত্র সন্তান হওয়ার পর থেকে এখনও পর্যন্ত টেনিসে ফেরেননি মির্জা। সন্তান হওয়ার পর ফিটনেস নিয়ে অবশ্য চর্চায় রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও পোস্ট করে, মা হওয়ার পর নিজেকে কীভাবে আকর্ষণীয় দেখানো যায় সেই টিপস দিয়েছেন সানিয়া। ভিডিওতে শরীরচর্চার ভিডিও পোস্ট করে সদ্য মা হওয়া মহিলাদের সুস্বাস্থ্য ধরে রাখার টিপস দিয়েছেন সানিয়া।
View this post on InstagramWe’ve been looking forward to today for a bit now 😅 #Izzy ☝🏽
A post shared by Sania Mirza (@mirzasaniar) on
অন্যদিকেসানিয়ার বোনের চারহাত এক হচ্ছে ডিসেম্বরে।কয়েকদিন আগে এই নিয়ে ভারতীয় টেনিস তারকা বলেছেন, 'ডিসেম্বরে বিয়ে,তার আগে আমরা সব বন্ধুরা মিলে প্যারিসে একটা ব্যাচিলার ট্রিপ সেরে এলাম।' সঙ্গে বোনের বিয়ের পাত্রের নাম সম্পর্কে বলেছেন, 'আসাদের সঙ্গেই আনামের বিয়ে হতে চলেছে। আসাদ বলতে,মহম্মদ আজারউদ্দিনের ছেলের কথাই উল্লেখ করছি।'