হালের বিরাট কোহলি যুগ শুরুর আগে ভারতীয় ক্রিকেটের অন্যতম পোস্টার বয় ছিলেন যুবরাজ সিং। তাঁর স্টাইল, লুকস আর ফ্যাশন স্টেটমেন্টকে কপি করতেন ভক্তরা। যুবির ক্রিম মাখানো চুল থেকে চোখের রোদচশমা,সবকিছুই নজর কাড়ত। মহিলা ফ্যানেদের মনে একসময় ঝড় তুলতেন যুবি। কালের নিয়মে নতুন ক্রিকেট স্টারেরা আসতে যুবির সেই ক্যারিশমা এখন ফুরিয়েছে। সত্যিই কি ফুরিয়ে গিয়েছে? ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার টুইট অবশ্য সেকথা বলছে না!
সম্প্রতি বিমান সফরে কানে হোডফোন, চোখে রোদচমশা দিয়ে একটি ছবি পোস্ট করেছেন যুবরাজ। সেই ছবিতে যুবি একেবারে ক্লিন সেভেড! গোঁফ-দাড়িটি কামিয়ে একেবারে যেন সেই বছর দশেক আগের যুবরাজ!ছবি পোস্ট করে নতুন লুক কেমন হল, ফ্যানেদের কাছে তা জানতে চান যুবি। লেখেন, 'চিকনা চামিলা লুকস!' পরে জুড়েছেন,'দাড়ি রাখব নাকি এভাবেই ক্লিন সেভড রাখব? জানান আমাকে।' ইতিমধ্যে যুবির এই ছবি ভক্তদের মধ্য বেশ ভাইরাল হচ্ছে।
যুবির সেই ছবি দেখে কমেন্ট করেছেন সানিয়া। ভারতীয় টেনিস সুন্দরীর কাছে যুবির এই লুক যে মনে ধরেছে, তা তাঁর পোস্ট থেকে অনুমান করা যায়। পোস্টে মজার খোঁচা দিয়ে সানিয়ে লিখেছেন, 'সত্যিই যুবি এখন চিকনা চামিলা। তবে নিজের বয়স লুকোতেই কী নয়া লুক!' সঙ্গে জুড়েছেন,'দাড়িতেই ভালো মানায়! ওটাই থাক।'
View this post on InstagramNew look 👀 chikna chamela !!😄🤪or should I bring back the beard 🧔?
A post shared by Yuvraj Singh (@yuvisofficial) on