৩ ম্যাচে, ৩ কটাক্ষ-পোস্টার - বিধ্বস্ত ২ দলের ২ ক্রিকেটার! সিরিজ জুড়ে তাড়া করল বিতর্কের ভুত

'কফি উইদ করণ' টকশোতে গিয়ে মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য ও নিজের যৌনজীবন নিয়ে পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনার কথা বলে বিতর্কে নজিরবিহীন বিতর্কে জড়িয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া ও কেএল রাহুল। তারপর সেই বিতর্কের জল অনেকদূর গড়ায়। মাঝে তাঁদের ক্রিকেট জীবনের উপরই প্রশ্ন-চিহ্ন পড়ে গিয়েছিল। তদন্ত চসাকালীন তাঁদের অনির্দিষ্টকালের জ্য নির্বাসিত করা হয়েছিল।

তবে গত ১৭ জানুয়ারি তাদের সেই নির্বাসন তুলে নেওয়া হয়। হার্দিককে নিউজিল্যান্ডেও পাঠানো হয় দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফলে সাময়িকভাবে হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন হার্দিক পাণ্ডিয়া। বিতর্ককে পিছনে ফেলে মাঠে নেমে ভাল পারফর্মও করেছেন। কিন্তু রবিবার হ্যামিল্টনের মাঠে ফের তচাঁকে তাড়া করল সেই বিতর্কের ভূত।

কারকে আয়া কেয়া?

রবিবার তৃতীয় টি২০ ম্য়াচ চলাকালীন গ্যালারি থেকে এক তরুণী একটি পোস্টার তুলে ধরেন। তাতে রোমান হরফে লেখা ছিল, 'হার্দিক আজ কারকে আয়া কেয়া?' (হার্দিক আজ কি করে এসেছ?)। এই পোস্টারের ভাষা ধার নেওয়া হয়েছে কফি উইদ করণে হার্দিকেরই করা এক বিতর্কিত মন্তব্য থেকে।

'কারকে আয়া মা'

'কারকে আয়া মা'

বলিউডি ফিল্ম পরিচালক করণ জোহরের টক শো-তে গিয়ে হার্দিক জানিয়েছিলেন তিনি তাঁর যৌন জীবন নিয়ে বাবা-মা'য়ের সঙ্গে খোলাখুলি আলোচনা করেন। জানিয়েছিলেন, কোনও মহিলার সঙ্গে যৌনমিলন হলে সেই দিন বাড়ি ফিরে মাকে তিনি নির্দ্বিধায় জানান, 'আজ কারকে আয়া'।

অকল্যান্ডে #মিটু

তবে শুধু পাণ্ডিয়াই নন, গোটা টি২০ সিরিজে গ্যালারির প্রতিবাদের শিকার হয়েছেন আরও এক ক্রিকেটার, তিনি কিউই অলরাউন্ডার স্কট কাগেলেইজ্ন। ২০১৫ সালে তিনি ধর্ষণে অভিযুক্ত হয়েছিলেন। ২০১৭ সালে বিচারে তিনি যাবতীয় অভিযোগ থেকে মুক্তি পেলেও সাধারণ মানুষ তাঁকে ক্ষমা করেননি। অকল্যান্ডে দ্বিতীয় টি২০ ম্যাচে তাঁকে উদ্দেশ্য করে গ্যালারিতে #মিটু পোস্টার-ও ধরা হয়েছিল। সেখানে লেখা ছিল 'ওয়েক আপ নিউজিল্যান্ড ক্রিকেট, #মিটু'(জেগে ওঠে নিউজিল্যান্ড ক্রিকেট, #মিটু)।

'না মানে না'

এমনকী সিরিজের প্রথম ম্যাচে ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামেও কাগেলেইজ্নকে জাতীয় দলে খেলানোর প্রতিবাদে এক তরুণী পোস্টার দিয়ে বলেছিলেন, 'নো মিনস নো' (না, মানে না)। পরে তাঁকে নিরাপত্তারক্ষী দিয়ে মাছঠ থেকে বের করেও দেওয়া হয় বলে অভিযোগ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, February 11, 2019, 18:25 [IST]
Other articles published on Feb 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+