আবারও বিতর্কে শ্রীলঙ্কা ক্রিকেট! গ্রেফতার হলেন টেস্ট অধিনায়ক

গত কয়েক মাসে বেশ কয়েকবারই শৃঙ্খলাভঙ্গের বিভিন্ন ঘটনায় বিতর্কে জড়িয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। তবে এতদিন কোনও অভিযোগ ছিল না তাদের টেস্ট অধিনায়ক দিমুখ করুনারত্নের বিরুদ্ধে। রবিবার সকালে কলম্বোতে মদ্যপান করে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটানোর অভিযোগে গ্রেফতার হলেন তিনি।

শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে শ্রীলঙ্কা অধিনায়কের সামান্য চোটও লাগে। দুর্ঘটনার পরই তাঁকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য জামিন পেয়ে যান তিনি। তবে এই সপ্তাহেই তাঁকে কোনও সময় আদালতে হাজিরা দিতে হতে পারে। আদালতের রায়ের প্রেক্ষিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁকে শৃঙ্খলাভঙ্গের জন্য বড় শাস্তি দিতে পারে।

গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে তাঁর নেতৃত্বে দারুণ খেলেছে শ্রীলঙ্কা। প্রথম এশিয় দেশ হিসেবে দক্ষিণ আফঅরিকায় টেস্ট সিরিজ জেতার রেকর্ড করেছে তারা। একদিনের ক্রিকেটে এখন শ্রীলঙ্কার অধিনায়ক মালিঙ্গা। তাঁর নেতৃত্বে সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কা প্রত্য়াশিত ফল পায়নি। এরপর বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে কিন্তু দৌড়ে ছিলেন দিমুথ। এই ঘটনার পর সেই সম্ভাবনা আপাতত বিশ বাঁও জলে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 31, 2019, 17:12 [IST]
Other articles published on Mar 31, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+