১০ ক্রিকেটার ছাড়াই পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা শ্রীলঙ্কার

নিরাপত্তার কারণে খেলতে যেতে না চাওয়া ১০ জন ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা, প্রাক্তন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্ডিমাল, সুরঙ্গা লাকমল, দিমুথ করুণারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়েলার পরিবর্তে বেশকিছু নতুন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে।

পাকিস্তানে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। লাহিরু থিরিমানেকে অধিনায়ক বেছে নিজেদের একদিনের দল সাজিয়েছে দ্বীপরাষ্ট্রের দল। সেই দলের দিকে চোখ বোলানো যাক,

লাহিরু থিরিমানে (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, সাদেরা সামারাবিক্রমা, আবিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়সূর্য, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ওয়েনদু হাসারাঙ্গা, লক্ষ্মণ সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উড়ানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

পাকিস্তান সফরের জন্য শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল

দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, সাদেরা সামারাবিক্রমা, আবিষ্কা ফার্নান্ডো, ওশাদা ফার্নান্ডো, শেহান জয়সূর্য, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপক্ষ, অ্যাঞ্জেলো পেরেরা, লাহিরু মাদুশাঙ্কা, ওয়েনদু হাসারাঙ্গা, লক্ষ্মণ সান্দাকান, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, ইসুরু উড়ানা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 11, 2019, 20:42 [IST]
Other articles published on Sep 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+