১২ মাসের জন্য নির্বাসিত শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়

অনৈতিক বোলিং অ্যাকশনের জন্য ১২ মাস নির্বাসিত হলেন শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয়। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এই নিদান জারি করেছে আইসিসি।

গত ১৪ অগাস্ট থেকে ১৮ অগাস্ট পর্যন্ত গলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে শ্রীলঙ্কার ক্রিকেট দল। ওই ম্যাচেই ২৫ বছরের এই শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে। আইসিসি-র নির্দেশে গত ২৯ অগাস্ট চেন্নাইয়ের ল্যাবরেটরিতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন আকিলা ধনঞ্জয়। সেই পরীক্ষার ফল শ্রীলঙ্কান বোলারের বিপক্ষে যায়।

আইসিসি দ্বারা নির্মিত সংবিধানের ১১.১ ধারা অনুযায়ী আকিলা ধনঞ্জয় ১২ মাস অর্থাৎ এক বছর বল করতে পারবেন না। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও তিনি বল করতে পারবেন না বলে জানিয়েছে আইসিসি। উল্লেখ্য, অনৈতিক বোলিং অ্যাকশানের জন্য ২০১৮-র ডিসেম্বরেও আকিলা ধনঞ্জয়কে শাস্তি দেয় আইসিসি। তবে এই নির্দেশ পুনর্বিবেচনার জন্য ধনঞ্জয় আইসিসি-র কাছে আবেদন করতে পারবেন বলেই জানানো হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 19, 2019, 20:37 [IST]
Other articles published on Sep 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+