T20 ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম পাঁচ জন কারা? জেনে নিন একনজরে

আজকের ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ হল টি২০ ক্রিকেট। দ্রুতগতির জীবনে পাঁচদিনের টেস্ট অথবা ৫০ ওভারের একদিনের ম্যাচও মাঝে মাঝে কম আকর্ষণীয় হয়। আর এখানেই সারা ক্রিকেট বিশ্ব জুড়ে রমরমিয়ে দাপট দেখা যাচ্ছে টি২০ ফর্ম্যাটের।

নতুন T20 রেকর্ড ক্রিস গেইলের, ক্রিকেটবিশ্বে এই রেকর্ড আর কারও নেই

ভারতে যেমন আইপিএল চলে তেমনই অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশে টি২০ লিগ চলছে সমানতালে। আর তাতে সারা বিশ্বের ক্রিকেটাররা খেলছেন। একনজরে দেখে নেওয়া যাক টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম পাঁচ জনের তালিকা।

ক্রিস গেইল

ক্রিস গেইল

২৯০টি ম্যাচে ১৪৯ এর বেশি স্ট্রাইক রেট ও ৪০ এর ব্যাটিং গড় রেখে টি২০ ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন ক্রিস গেইল। এদিন গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ৩৭ বলে ৭৭ রান করেন গেইল। সবমিলিয়ে ২৯০টি ম্যাচে তাঁর রান ১০০৭৪। টি২০তে তিনি ১৮টি শতরানও করেছেন যে রেকর্ডও আর কারও নেই।

ব্রেন্ডন ম্যাককুলাম

ব্রেন্ডন ম্যাককুলাম

নিউ জিল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান যিনি টি২০ ক্রিকেটে সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করে রেখেছেন, তিনি হলেন ব্রেন্ডন ম্যাককুলাম। আইপিএলের প্রথম উদ্বোধনী ম্যাচে তাঁর মহাকাব্যিক ১৫৮ রানের অপরাজিত ইনিংস অমর হয়ে রয়েছে। তিনি ২৭১টি ইনিংসে ৩১.২৫ গড়ে ৭৫২৪ রান করেছেন।

ব্র্যাড হজ

ব্র্যাড হজ

অস্ট্রেলিয়ার টি২০ স্পেশালিস্ট ব্র্যাড হজ সারা বিশ্ব জুডে় ঘুরে টি২০ ক্রিকেট খেলেছেন। ২৭০টি ইনিংসে তিনি ৩৬.৮৭ গড়ে ৭৩৩৮ রান করেছেন।

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

সানরাইজার্সের হয়ে আইপিএল খেলা অস্ট্রেলিয় ওপেনার ডেভিড ওয়ার্নার ২২টি টি২০ ম্যাচ খেলে ৩৫.৪২ গড়ে ৭১৫৬ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৪৩.৪০।

কায়রন পোলার্ড

কায়রন পোলার্ড

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা কায়রন পোলার্ড সবচেয়ে বেশি টি২০ ম্যাচ খেলেছেন। তিনি ৩৬৩টি ম্যাচে এখনও পর্যন্ত ৩০.৫৪ গড়ে ৭০৮৭ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৫১.৭২ ও সর্বোচ্চ রান ৮৯ অপরাজিত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, April 18, 2017, 22:44 [IST]
Other articles published on Apr 18, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+