জানেন কি এমএস ধোনির ২০১১-র বিশ্বকাপ ফাইনাল জেতানো ব্যাটের ঠিকানা এখন কোথায়

ரன் ஓட ஆசைப்பட்ட நியூசி. வீரர்! ரன் அவுட் செய்த டோனி- வீடியோ

শ্রীলঙ্কার ফাস্ট বোলার নোয়ান কুলশেখরার বলে ছক্কা হাঁকাচ্ছেন এমএস ধোনি। ২৮ বছর পর ভারতের হাতে উঠল ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। সেই মুহূর্তে আমৃত্যু ভুলবেন না কোনও ভারতবাসী। যাকে নিয়ে এত মাতামাতি, সেই ভারতীয় দলের অধিনায়ক ধোনির সেই ব্যাটটি এখন কোথায়, তা জেনে নিন।

শ্রীলঙ্কার ২৭৪

শ্রীলঙ্কার ২৭৪

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ২০১১-র বিশ্বকাপ ফাইনালে টসে হেরে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান করেছিল শ্রীলঙ্কা। ৮৮ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মাহিলা জয়াবর্ধনে।

ভারতের জয় ও রেকর্ড

ভারতের জয় ও রেকর্ড

জবাবে ব্যাট করতে নামা ভারতী দল ৪৮.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্য পৌঁছে যায়। ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ জেতা প্রথম রাষ্ট্রের মার্যাদা পেয়েছিল ভারত। বিশ্বকাপ ফাইনালে এত রানের লক্ষ্য সফলভাবে পেরিয়েও রেকর্ড গড়েছিল এমএস ধোনির টিম ইন্ডিয়া।

দুর্দান্ত ধোনি

দুর্দান্ত ধোনি

২০১১-র বিশ্বকাপ ফাইনালে ১১৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সময় ক্রিজে নেমে গৌতম গম্ভীরের সঙ্গে ১০৯ রানের পার্টনারশিপ করা শুধু নয়, অপরাজিত থেকে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন এমএস ধোনি। সেদিন ৭৯ বলে ৯১ রানের ইনিংস খেলেছিলেন মাহি। আটটি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। সেই ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন এমএস।

কোথায় ধোনির ব্যাট

কোথায় ধোনির ব্যাট

২০১১ সালের ২ এপ্রিল শ্রীলঙ্কার ফাস্ট বোলার নোয়ান কুলশেখরাকে ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর সেই ব্যাটটি ওই বছরেরই ১৮ জুলাই রেকর্ড এক লক্ষ পাউন্ড বা ৮৩ লক্ষ টাকা দিয়ে কেনেন আরকে গ্লোবালের সিইও অমিত ভাগছান্দখা। ঘটনাটি দ্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ও লিমকা বুক অফ রেকর্ডসে অন্তর্ভূক্ত হয়। সেই নিলাম থেকে সংগৃহীত অর্থ মাহির স্ত্রী সাক্ষী ধোনির ফাউন্ডেশনের খাতে যায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 2, 2020, 18:51 [IST]
Other articles published on Apr 2, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+