বিশ্বকাপের আসরে প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে অনন্য রেকর্ড মিতালি রাজের

বরাবরই তাঁকে মহিলা ক্রিকেটের সচিন তেন্ডুলকর বলা হয়। তিনি মহিলাদের বিশ্ব ক্রিকেটে যে দাপট দেখিয়েছেন তা এককথায় অনন্য। ব্যাটসম্যান হিসাবে একেরপর এক শৃঙ্গ জয় করেছেন। এদিন যেমন আরও এক নয়া রেকর্ড গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক তথা সবচেয়ে সেরা ব্যাটসম্যান মিতালি রাজ।

প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে একদিনের বিশ্ব ক্রিকেটে ৬ হাজার রানের গণ্ডী টপকে গেলেন তিনি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বিশ্বকাপের ম্যাচে ব্রিস্টলে এই রেকর্ড গড়েছেন তিনি।

মিতালির এদিনের রেকর্ডের ফলে ইংল্যান্ডের ব্যাটসম্যান শার্লট এডওয়ার্ডসকে পিছনে ফেললেন তিনি। শার্লট একদিনের ম্যাচে ৫৯৯২ রান করে এতদিন শীর্ষস্থান ধরে রেখেছিলেন।

মিতালি নিজের কেরিয়ারের ১৮৩ তম একদিনের ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪ রান করে এদিন মিতালি নতুন কৃতিত্ব অর্জন করলেন। এদিন শেষপর্যন্ত ব্যক্তিগত ৬৯ রান করে মিতালি আউট হন।

একদিনের ক্রিকেটে মিতালির ব্যাটিং গড় ৫১.৩৭। সবচেয়ে কমবয়সে একদিনের ক্রিকেটে শতরানের রেকর্ড রয়েছে মিতালির নামে। এছাড়া অভিষেকেই শতরান করেছিলেন তিনি।

এর পাশাপাশি ১৮ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে মিতালি টেস্ট ম্যাচেও দ্বিশতরান করেছেন। প্রথম ব্যাটসম্যান হিসাবে পরপর সাতটি একদিনের ম্যাচে অর্ধশতরানের রেকর্ডও রয়েছে এই তারকা মহিলা ক্রিকেটারের নামে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 12, 2017, 18:35 [IST]
Other articles published on Jul 12, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+