দেশে ফিরলেন মিতালিরা, মুম্বই বিমানবন্দরে বীরঙ্গনার সম্মাননা, ঝুলনদের ঘিরে তুমুল উচ্ছ্বাস

দেশে ফিরলেন ভারতের বীরঙ্গনা মহিলা ক্রিকেটাররা। আইসিসি বিশ্বকাপ ফাইনালে একটুর জন্য ম্যাচ ও বিশ্বকাপ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে যেভাবে ক্রিকেট দিয়ে সারা দেশকে অনুপ্রাণিত করেছেন মিতালি-ঝুলনরা তাতে আবেগ-উচ্ছ্বাস থামছে না। এদিন ভোরে মুম্বইয়ের মাটি ছোঁয় মিতালিদের বিমান। বিমানবন্দরেই বীরঙ্গনাদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বহু সমর্থক।

বিমানবন্দরের বাইরে আসতেই কপালে তিলক, গলায় মালা পরিয়ে মিতালি, ঝুলন, হরমনপ্রীতদের অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেন সকলে। গোটা বিমানবন্দর ভোররাতেই আবেগ-উচ্ছ্বাসে ফেটে পড়ে।

বিশ্বকাপের ফাইনালে মিতালিরা জিততে না পারলেও সারা দেশের মানুষের মন জয় করে নিয়েছেন। এর আগে ২০০৫ সালে ভারত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। তবে টিভি সম্প্রচার না হওয়ায় তা দেশবাসী দেখতে পারেনি। এবার মিতালিদের লড়াই দেখে দেশবাসী আপ্লুত। বিরাট কোহলিদের চেয়ে কোনও অংশে কম যান না পুনম, হরমনপ্রীত, রাজেশ্বরীরা, তা সকলকে বুঝিয়ে দিতে পেরেছেন। ফলে উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে।

গত রবিবার ফাইনালে ভারত গোটা ম্যাচে কর্তৃত্ব দেখালেও শেষ আধঘণ্টায় খেই হারিয়ে ফেলে ফাইনালে হেরে যায়। ৯ রানে ম্যাচ হারতে হয় মিতালিদের। খোয়াতে হয় বিশ্বকাপও। তবে যেভাবে গোটা টুর্নামেন্টে মিতালিরা খেলেছেন তাতে এই সম্মান তাঁদের প্রাপ্য।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 26, 2017, 11:01 [IST]
Other articles published on Jul 26, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+