আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮-এর প্রথম ম্যাচেই ভারতের মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রিতের ব্য়াট থেকে বেরল রেকর্ড গড়া শতরান। মাত্র ৫১ বলে ৭টি চার ও ৮টি বিশাল ছয়ের সাহায্যে তিনি করলেন ১০৩। যোগ্য সহায়তা দিলেন টিনএজ সেনসেশন জেমাইমা (৪৫ বলে ৫৯)। যার সুবাদে ভারত প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে তুলল ১৯৪/৫।
জবাবে কিউইদের ১৬০/৯ রানেই আটকে রাখলেন ভারতীয় বোলাররা। ফলে প্রথম ম্যাচেই এই ফর্ম্যাটে দুইবারের বিশ্ব চ্য়াম্পিয়নদের ৩৪ রানে ব্যবধানে হারিয়ে মহিলা টি২০ বিশ্বকাপে দারুণ ভাবে শুরু করল ভারত। নিউজিল্যান্ডের পক্ষে ওপেনার সুজি বেটস (৫০ বলে ৬৭) ও উইকেটরক্ষক-ব্য়াটসম্যান কেটি মার্টিন (২৫ বলে ৩৯) ছাড়া কেউই বিশেষ রান পেলেন না। তাদের ইনিংসে আর দুই অঙ্কের রানে পৌঁছেছেন অ্যানা পিটারসন (১২ বলে ১৪) ও লেই কাসপেরেক (৯ বলে ১৯)।
Seven overs to go and the White Ferns have lost their fourth wicket. 99 required off 42 balls, with @SuzieWBates on 66*.#NZvIND LIVE ➡️ https://t.co/V7VsQBK1dn pic.twitter.com/4W0ARcNmCq
— ICC World Twenty20 (@WorldT20) November 9, 2018
ভারতের পক্ষে দয়ালান হেমলতা ও পুনম যাদব ৩টি করে উইকেট নিলেন। এদিনই ভারতের হয়ে আন্তর্জাতিক টি২০-তে অভিষেক হয় হেমলতার। তিনি ৪ ওভারে মাত্র ২৬ রান দেন। এছাড়া অরুন্ধতি রেড্ডি ১টি ও রাধা যাদব ২টি উইকেট পান।
Dayalan Hemalatha gets her maiden T20I wicket! Anna Peterson edges behind into the gloves of Bhatia. New Zealand 52/1.#NZvIND LIVE ➡️ https://t.co/V7VsQBK1dn pic.twitter.com/TTuveKZTmu
— ICC World Twenty20 (@WorldT20) November 9, 2018
তবে এদিনের ম্যাচের নায়িকা অবশ্যই ক্যাপ্টেন হরমনপ্রিত। তাঁকে ছাড়া আর কাউকে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া সম্ভব ছিল না। এদিন তিনি টি২০আই ক্রিকেটে শুধু যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে শতরান করলেন তাই নয় রেকর্ড বই বলছে এটিই মহিলাদের আন্তর্জাতিক টি২০আইতে তৃতীয় দ্রুততম শতরান।
Captain @ImHarmanpreet becomes the first batter to score a century in women's T20Is for #TeamIndia 👏👏
— BCCI Women (@BCCIWomen) November 9, 2018
Take a bow, rockstar!#WomenInBlue post a total of 194/5 on the board pic.twitter.com/aTkiALnsrr
এদিন টসে ডিতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথছমে ব্যাট করার সিদ্ভান্ত নেওয়ার পর শুরুতে উইকেটপক্ষক ব্যাটসম্যান তানিয়া ভাটিয়া (৬ বলে ৯) ও তারকা ব্য়াটসম্যান স্মৃতি মান্ধানা (৭ বলে ২)-র উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল ভারত। একেবারে বাউন্ডারি লাইনে লাফিয়ে দুর্দান্ত ক্যাচে মান্ধানাকে ফেরান হেইলি জেনসেন। দয়ালান হেমলতা (৭ বলে ১৫) -ও বেশি ক্রিজে স্থায়ী হননি।
What a catch this is from Hayley Jensen to dismiss Smriti Mandhana!
— ICC World Twenty20 (@WorldT20) November 9, 2018
WATCH 👇https://t.co/1D3hIkaaqE pic.twitter.com/Wh9Qgvnk5b
৬ ওভারে ৪০ রানে ৩ উইকেট, এখান থেকে ভারতের রানটা ১৮.২ ওভারে ১৭৪ পর্যন্ত টেনে নিয়ে যান হরমনপ্রিত ও জেমাইমা। তাঁদের করা ১৩৪ রানের পার্টনারশিপ মহিলাজের টি২০আইতে সর্বোচ্চ।
What a partnership between these two - 134 runs, India's biggest at the Women's #WT20! 🙌#NZvIND #WT20! pic.twitter.com/w3sGAwHVEd
— ICC World Twenty20 (@WorldT20) November 9, 2018
এরপর রবিবার (১১ নভেম্বর) ভারতের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ক্যাপ্টেনের ব্য়াট একই ভাবে কথা বললে চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিতে বিশেষ বেগ পাওয়ার কথা নয় ভারতের।
India win the opening match of #WT20 2018! 🇮🇳
— ICC World Twenty20 (@WorldT20) November 9, 2018
New Zealand are kept to 160/9 after Harmanpreet's stunning 103 set up a 34 run win in Guyana.
A fantastic match to kick off the tournament! #NZvIND scorecard ➡️ https://t.co/V7VsQBK1dn pic.twitter.com/fuUHWq0K6h
It wasn't exactly a difficult decision 😎
— ICC World Twenty20 (@WorldT20) November 9, 2018
Congratulations @ImHarmanpreet 👏#WatchThis #WT20 pic.twitter.com/Yo9pVDACXp