মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, দুর্দান্ত ইনিংসে ফর্মে ফিরলেন স্মৃতি! অধিনায়িকারও ভাল ইনিংস, বাকিরা ব্যর্থ

দুর্দান্ত এক ইনিংসের মাধ্যমে ফর্মে ফিরে এলেন ভারতীয় মহিলা দলের ওপেনার স্মৃতি মান্ধানা (৫৫ বলে ৮৩)। ভাল খেললেন অধিনায়িকা হরমনপ্রিত (২৭ বলে ৪৩)-ও। কিন্তু বাকি কেউই দুই অঙ্কের রানও পেলেন না। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহিলা টি ২০ বিশ্বকাপের গ্রুপ বি-এর ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রানেই আটকে গেল ভারত।

আগের দুই ম্যাচে অর্ধশতরান করলেও অত্যন্ত মন্থর ব্যাটিং করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়িকা তথা এই দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মিতালি রাজ। এদিন তাঁকে বাদ দিয়েই নামে ভারত। মিতালির বদলে দলে আসেন বেদা কৃষ্ণমূর্তি। কিন্তু, স্মৃতি মান্ধানা ও হরমনপ্রিত ছাড়া বাকি ব্যাটিং সম্পূর্ণ ব্যর্থ হয় অজি বোলারদের বিরুদ্ধে।

অজি হোলারদের মধ্যে বিশেষ করে বলতে হবে এলিস পেরির কথা। ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩ উইকেট দখল করেন তিনি। এছাড়া গার্ডনার ও কিমিনসে ২টি করে উইকেট পান। মেগান স্কাটও ১ উইকেট পান।

গত এক বছরে ভারতীয় মহিলা দলে সবচেয়ে আলোচিত নাম স্মৃতি মান্ধানা মহিলা টি২০ বিশ্বকাপে এতদিন রান পাচ্ছিলেন না। এদিন ফর্মে ফিরলেন একেবারে শোরগোল ফেলা ইনিংস খেলে। ৯টি চার ও ৩টি বিশাল ছয় মারেন তিনি।

হরমনপ্রিতও ক্রমশ ভয়ঙ্কর মূর্তি ধারণ করছিলেন। ৩টি চার ও ৩টি ছয়ের মারার পরই অবশ্য আটকে যান। ১৯তম ওভারের প্রথম বলে এলিস পেরির একটি চমৎকার ক্যাচে আউট হয়ে যান স্মৃতিও। তাতে অন্তত ১০-১৫ টা রান কম হল। শেষ ১১ বলে ওঠে মাত্র ১৩ রান।

এই রানটা প্রবল শক্তিশালী ব্য়াটিং সম্বৃদ্ধ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় হয়ে দেখা দেয় কিনা সেটাই দেখার। তবে ভারতের ইনিংসের একেবারে শেষে হাতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অজি উইরকেটকিপার-ব্যাটার আলিসা হিলি। তিনি কিন্তু গত তিন ম্যাচে বিস্ফোরক ব্যাট করেছেন। এদিন যদি ব্যাট হাতে নামতে না পারেন লাভবান হবে ভারতই। তবে খেলোয়াড়দের চোট আঘাতে খেলতে না পারাটা বেদনাদায়ক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 17, 2018, 22:12 [IST]
Other articles published on Nov 17, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+