মহিলা টি২০ বিশ্বকাপ ২০১৮, সেমি-র আগেই ফাইনাল! শনিবার মুখোমুখি দুই দাবিদার

এখনও অবধি মহিলাদের টি২০ বিশ্বকাপের ৩ ম্যাচ খেলে ৩ ম্যাচেই জিতেছে হরমনপ্রিত কৌরের ভারত। তবে শনিবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, গায়ানার মাঠে তারা মুখোমুখি হবে মেয়েদের টি২০আই ক্রিকেটের এক নম্বর দল অস্ট্রেলিয়ার আপাত দৃষ্টিতে গ্রুপ পর্বের এই ম্যাচ গুরুত্বহীন। কারণ ভারতের মতো অস্ট্রেলিয়াও ৩টি ম্যাচে জয় পেয়ে সেমি ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও দুটি দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এইবারের টুর্ণামেন্ট শুরু হওয়ার আগে থেকেই ক্রিকেট বিশেষজ্ঞরা ভারত ও অস্ট্রেলিয়া এই দুটি দলকেই কাপ জেতার সবচেয়ে বড় দাবিদার বলে চিহ্নিত করেছেন। এখন পর্যন্ত দুটি দলই চ্যাম্পিয়নের মতো খেলেছে। ফাইনালে কিন্তু এই দুটি দল মুখোমুখি হতে পারে। কাজেই তার আগে ভারতের সামনে মহড়ার ভাল সুযোগ রয়েছে।

ভারতীয় দলের খবর

ভারতীয় দলের খবর

ভারতীয় দল জানে এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেমিফাইনালের আগে তাদের আত্মবিশ্বাস অনেকা বেড়ে যাবে। তাই সেমি ফাইনালে জায়গা পাকা হওয়ার পরও এই ম্যাচকে হাল্কা ভাবে নিচ্ছএন না হরমনপ্রিতরা। নিউজিল্যান্ডের বিপক্ষে তার দুর্দান্ত সেঞ্চুরি দিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন ভারতের অধিনায়িকা। প্রয়োজনীয় সময়ে দুই অর্ধশতরান করে মিতালি রাজ দেখিয়েছেন তাঁর অভিজ্ঞতার বিকল্প নেই। কিন্তু তাঁর মন্থর ব্যাটিং ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্মৃতি মান্ধানাও এখনও বড় রান পাননি। ভারতীয় বোলিং নিয়ে কিন্তু কোনও সমস্যা নেই।

অস্ট্রেলিয়া দলের খবর

অস্ট্রেলিয়া দলের খবর

ভারতের মতো অস্ট্রেলিয়াও দুর্দান্ত ফর্মে আছে মহিলাদের টি২০ বিশ্বকাপে। প্রথম ম্যাচে পাকিস্তানকে তারা হেলায় ৫২ রানে হারিয়েছিল। পরের ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারায়, আর বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩ রানের ব্যবধানে জয় পেয়েছে মেগ ল্যানিংসের দল। তাঁদের দলে কিন্তু আলিসা হিলি, মেগ ল্যানিংস, এলিস পেরি, বেথ মুনি-দের মতো বেশ কয়েকজন ম্যাচউইনার রয়েছেন।

তারকা সম্ভাবনা

তারকা সম্ভাবনা

প্রথম ম্যাচে দাপুটে শতরান করেছিলেন ভারত-অধিনায়িকা হরমনপ্রিত কৌর। তার পরের দুটি ম্যাচে কিন্তু সেভাবে রান পাননি। অবশ্য এই দুই ম্যাচে খুব বেশি বল খেলারও সুযোগ পাননি তিনি। কিন্তু তিনি বড় ম্যাচের খেলোয়াড়। কাজেই অজিদের বিরুদ্ধে ফের একটি ধ্বংসাত্মক ইনিংস আসতে পারে তাঁর ব্যাট থেকে। স্মৃতি মান্ধানা নামে এক আগ্নেয়গিরিও এখনও সুপ্ত রয়েছে এই টুর্নামেন্টে।

উল্টো দিকে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ ফর্মে আছেন তাদের উইকেটকিপার-ব্যাটার আলিসা হিলি। এই অজি ওপেনার প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৪৮ রান করেছিলেন। আইরিশদের বিরুদ্ধে তাঁর করা ৩১ বলে ৫৬-এর জোরেই অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয় পায়। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি করেছেন ৩৮ বলে ৫৩। তিনি কিন্তু ভারতীয় বোলারদের মাথাব্যাথার প্রধান কারণ হয়ে উঠতে পারেন।

কোথায় কখন দেখবেন খেলা

কোথায় কখন দেখবেন খেলা

ভারত-অস্ট্রেলিয়া 'ফাইনালের মহড়া' শুরু হবে ভারতীয় সময় শনিবার রাত সাড়ে আটটায়। স্টার স্পোর্টস নেটওয়ার্ক মহিলা টি২০ বিশ্বকাপ ম্যাচের সম্প্রচারের দায়িত্বে রয়েছে। তাদের কোনও একটি চ্যানেলেই দেখা যাবে এই ম্যাচ। এছাড়া হটস্টারজিওটিভিতে ম্যাচের লাইভ স্ট্রিমিং-ও করা হবে।

দুই দলের সম্পূর্ণ স্কোয়াড

দুই দলের সম্পূর্ণ স্কোয়াড

ভারত: হরমনপ্রিত কৌর (অধিনায়িকা), স্মৃতি মান্ধানা, তানিয়া ভাটিয়া, একতা বিস্ত, দয়ালান হেমলতা, মানসী জোশি, বেদী কৃষ্ণমুর্তি, অনুজা পাতিল, পুনম যাদব, মিতালী রাজ, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব ।

অস্ট্রেলিয়া: মেগ ল্যানিং (অধিনায়ক), রাচেল হেইনস, নিকোল বোল্টন, অ্যাশলি গার্ডনার, আলিসা হিলি, ডেলিসা কিমিনসে, সোফিয়া মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কট, এলিস ভিলানি, তায়লা ভ্লামনিক, জর্জিয়া ওয়ারহাম, নিকোলা কেরি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, November 16, 2018, 18:54 [IST]
Other articles published on Nov 16, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+