'ভুল করেছেন', স্বীকার করলেন বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার!

অবশেষে নিজের ভুল স্বীকার করলেন বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের আম্পায়ার কুমার ধর্মসেনা! সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নাকি বলেছেন, ম্যাচের নির্ধারিত শেষ ওভারের চতু্র্থ বলে ইংল্যান্ডকে ওভার থ্রো-তে ৬ রান দিয়ে তিনি উচিত কাজ করেননি। তবে এই ভুলের জন্য নিজেকে নয়, মাঠে টিভি রিপ্লে না থাকাকে দায়ী করেছেন কুমার ধর্মসেনা।

কী হয়েছিল

কী হয়েছিল

ঠিক এক সপ্তাহ আগে ঐতাহাসিক লর্ডসে টানটান উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুখেও ইংরেজদের কাছে গলার কাঁটা হয় ওই ম্যাচের বিতর্কিত আম্পায়ারিং।

উল্লেখ্য, সেদিন ম্যাচ জুড়েই বেশকিছু ভুল-ভ্রান্তি করেন দুই আম্পায়ার। ম্যাচের নির্ধারিত শেষ ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডকে ওভার থ্রো-তে চার ও দুই রান অর্থাৎ ছয় রান উপহার দেন শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা। সেই রানের দৌলতে নির্ধারিত ওভারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল টাই করে ইংল্যান্ড। সবশেষে সুপার ওভারে ইংল্যান্ড ম্যাচ এবং বিশ্বকাপ জেতে।

বিতর্ক

বিতর্ক

আর এখান থেকেই শুরু হয় বিতর্ক। আইসিসি-র বিশ্বকাপ ফাইনালের নিয়ম অনুযায়ী ওভার থ্রো-তে কত রান হবে, তা নির্ভর করবে ফিল্ডারের বল ছোঁড়ার মুহূর্ত কাউন্ট করে। অর্থাৎ ফিল্ডার হাত থেকে বল ছাড়ার সময় ব্যাটসম্যান ও নন-স্ট্রাইকার দৌড়ে দুই রান নিতে গিয়ে একে অপরকে ক্রস না করলে এক কাউন্ট কম ধরা হবে। সেদিন কিউই ফিল্ডার মার্টিন গাপটিল ফিল্ড করে বল ছোঁড়ার সময় ফাইনালের নায়ক ইংল্যান্ডের বেন স্টোকস ও নন-স্ট্রাইকার আদিল রশিদ একে অপরকে ক্রস করেননি বলে স্পষ্ট দেখা যায়।

তা সত্ত্বেও গাপটিলের ছোঁড়া বল স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারির দড়ি স্পর্শ করলে, কেন ইংল্যান্ডকে দৌড়ে দুই ও ওভার থ্রো-তে চার অর্থাৎ ৬ রান দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইসিসি-র নিয়ম অনুযায়ী ইংরেজদের ১ রান কম পাওয়া উচিত ছিল বলে দাবি তোলা হয়। ঘটনার জন্য সেই ম্যাচের আম্পায়ার কুমার ধর্মসেনাকে দায়ী করা হয়।

কী বলছেন ধর্মসেনা

কী বলছেন ধর্মসেনা

ম্যাচের প্রায় এক সপ্তাহ পর নাকি এ ব্যাপারে মুখ খুলেছেন ফাইনালের শ্রীলঙ্কান আম্পায়ার। বলেছেন, এখন টিভি রিপ্লে দেখে মনে হচ্ছে সেদিন ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিন মাঠে টিভি রিপ্লে দেখার সুবিধা ছিল না বলেই জানিয়েছেন ধর্মসেনা। তাই ঘটনাটি ঘটার পর তিনি লেগ আম্পায়ার এরাসমাসের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। মাঠ থেকে ম্যাচ রেফারি ও অফিশিয়ালদের সঙ্গেও যোগাযোগ করা হয় বলে জানিয়েছেন শ্রীলঙ্কান রেফারি। টিভি রিপ্লে না দেখে প্রত্যেকেই ইংল্যান্ডকে ৬ রান দেওয়ার পক্ষে মত দেন বলে দাবি কুমার ধর্মসেনার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 21, 2019, 16:53 [IST]
Other articles published on Jul 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+