সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন স্টোকস?
এক বিবৃতিতে স্টোকস বলেছেন, 'মিস্টার নিউজিল্যান্ডার সম্মানের জন্য আমার নাম মনোনীত হওয়ায় আমি গর্বিত। নিউজিল্যান্ডার হিসেবে আমি সত্যিই গর্বিত। তবে এই সম্মানের জন্য আমি যোগ্য প্রার্থী নই।নিউজিল্যান্ডবাসীদের মধ্যে আমার চেয়ে অনেকে এই সম্মানের উপযুক্ত ব্যক্তি রয়েছে।'
|
ফাইনালের নায়কের চোখে বর্ষসেরা নিউজিল্যান্ডার অন্য কেউ
ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৪ রানের ইনিংস খেলে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করেছেন স্টোকস। এই ইনিংসের সুবাদে ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন। অন্যদিকে দুর্দান্ত ব্য়াটিং ও টুর্নামেন্ট জুড়ে দারুণ অধিনায়কত্ব করায় বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন কিউয়ি কাপ্তান কেন উইলিয়ামসন। স্টোকসের সঙ্গে কেনও বর্ষসেরা নিউজিল্যান্ডার সম্মানের জন্য মনোনীত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী কেনকেই এই পুরস্কারে ভূষিত হতে দেখতে চান স্টোকস।
|
ফ্যানেদের কাছে স্টোকসের আর্জি
নিজের ফেসবুক বার্তার শেষে স্টোকস তাই লিখেছেন, 'উইলিয়ামসন দেশের হিরো। পরিশ্রম করে দলকে ফাইনালে তুলেছেন। সেকারণে কেনই এই সম্মানের যোগ্য ব্যক্তি। বর্ষসেরা নিউজিল্যান্ডার হিসেবে উইলিয়ামসনকেই আমি ভোট দিতে চাই।' ফ্যানেদের কাছেও কিউয়ি অধিনায়ককে বর্ষসেরা নিউজিল্যান্ডার বাছার জন্য আর্জি জানিয়েছেন স্টোকস।


Click it and Unblock the Notifications



















