নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের আরও কাছে অস্ট্রেলিয়া

ঘরের মাঠে পাকিস্তানকে ২ টেস্টে হারানোর পর এবার নিউজিল্যান্ডকে ৩ টেস্টে ধরাশায়ী করল অজিরা। সোমবার সিডনিতে নিউজিল্যান্ডকে তৃতীয় টেস্টে অজিরা ২৭৯ রানে হারিয়েছে। এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৩০০ পয়েন্টের কাছাকাছি পৌঁছল অজি দল।

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ১০টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া ২৯৬ পয়েন্টে পৌঁছল। উল্লেখ্য এই তালিকায় ভারত ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। ভারতের পর ২৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।

একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল

১) ৭ ম্যাচ খেলে ৭টি জয়ের পর, ৩৬০ পয়েন্ট নিয়ে ভারত শীর্ষস্থানে রয়েছে।

২) ১০ ম্যাচ খেলে ৭টি জয় ও ২টি হার, ১টি ড্রয়ের পর ২৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া

৩) ৪ ম্যাচ খেলে ১টি জয়, ২টি হার ও ১টি ড্রয়ের পর ৮০ পয়েন্ট নিয়ে পাকিস্তান ৩ নম্বরে রয়েছে।

৪) শ্রীলঙ্কাও ৪ ম্যাচ খেলেছে। যার মধ্যে ১টি জয়, ২টি হার ও ১টি ম্যাচ ড্র করে ৮০ পয়েন্ট নিয়ে চার নম্বরে।

৫) পাঁচ নম্বরে নিউজিল্যান্ড। ৫ ম্যাচ খেলে ১টি জয়, ৪টি হারের পর ৬০ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড পয়েন্ট তালিকায় ৫ নম্বরে রয়েছে।

৬) ইংল্যান্ড ৬ ম্যাচ খেলেছে। যার মধ্য়ে ২টি জয়, ৩টি হার ও ১টি ড্রয়ের পর ৫৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে।

৭) দক্ষিণ আফ্রিকা ৪ টেস্ট খেলে ১টি জয় ও ৩ ম্যাচে হেরেছে। যারপর প্রোটিয়া দলের সংগ্রহ ৩০ পয়েন্ট।

৮) ২ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ ২ টিতেই হেরে এখনও পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারেনি।

৯) বাংলাদেশও ২ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে এখনও খাতা খুলতে পারেনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, January 6, 2020, 16:28 [IST]
Other articles published on Jan 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+