বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 'দাদাগিরি' ভারতের, ৩০০ পয়েন্টে পৌঁছল বিরাট কোহলিরা

ইন্দোরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও জাঁকিয়ে বসল ভারতীয় দল।তৃতীয় দিনের মধ্যেই ম্যাচ জিতে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ৬০ পয়েন্ট পেল ভারত।

এই পয়েন্ট সংযোজন হওয়ার পর সব মিলিয়ে ৬টি টেস্ট ম্যাচ খেলার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতের পয়েন্ট এখন ৩০০। ৬ টেস্ট খেলে ৬ টেস্টেই জয়ের মুখ দেখেছে কোহলিরা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টানা ৬টেস্টে জয় ভারতের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টানা ৬টেস্টে জয় ভারতের

এই ৬ টেস্টের মধ্যে তিনটি টেস্ট সিরিজ খেলেছে কোহলিরা। যার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করেছিল দল। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ টেস্টে জয়। কার্যত প্রতিপক্ষকে তিন টেস্টেই উড়িয়ে দেয় ভারত। সেই জয়ের পর ঘরের মাঠে এবার বাংলাদেশের বিরুদ্ধে দারুণ শুরু কোহলিদের। সিরিজে প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টানা ৬টি ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের মগডালে আরও জাঁকিয়ে বসল ভারতীয় দল।

একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল

একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল

১) ভারত- ৬ ম্যাচের ৬টি তে জিতে ৩০০ পয়েন্টে কোহলি অ্যান্ড কোম্পানি।

২) নিউজিল্যান্ড- ২ ম্যাচ খেলে ১টি জয় ও ১টি হার, সংগ্রহ ৬০ পয়েন্ট

৩) শ্রীলঙ্কা- ২ ম্যাচ খেলে ১টি জয় ও ১টি হার, সংগ্রহ ৬০ পয়েন্ট

৪) অস্ট্রেলিয়া- ৫ ম্যাচ খেলে ২টি জয়, ২টি হার, সংগ্রহ ৫৬ পয়েন্ট

৫) ইংল্যান্ড- ৫ ম্যাচ খেলে ২টি জয়, ২টি হার, সংগ্রহ ৫৬ পয়েন্ট

পয়েন্টের খাতা খুলতে পারেনি যে তিন দল

পয়েন্টের খাতা খুলতে পারেনি যে তিন দল

৬) ওয়েস্ট ইন্ডিজ- ২ম্যাচ খেলে ২টিতেই হার, সংগ্রহ ০

৭) দক্ষিণ আফ্রিকা-৩ ম্যাচ খেলে ৩টিতেই হার, সংগ্রহ ০ পয়েন্ট

৮) বাংলাদেশ ১ ম্যাচ খেলে ১টিতে হার, সংগ্রহ ০ পয়েন্ট

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 16, 2019, 16:56 [IST]
Other articles published on Nov 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+