বাংলার হয়ে মাঠে নামতে বারণ করা হল ঋদ্ধিকে!

নিউজিল্যান্ড সফরের আগে কোনও ঝুঁকি নিতে নারাজ ভারতীয় দল। আর তাই বাংলার হয়ে ঋদ্ধিমান সাহাকে মাঠে নামতে মানা করে দিল বোর্ড। আগে কথা ছিল ফিটনেস প্রমাণ করতে দিল্লির সঙ্গে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে নামবেন পাপালি। তবে চোটপ্রবণ উইকেটরক্ষককে আগলে রাখার ভঙ্গিতেই প্রায় বোর্ড জানিয়ে দিল, বাংলার হয়ে মাঠে নামতে হবে না ঋদ্ধিকে। বর্তমানে ঋদ্ধিমান বাংলাদেশের বিরুদ্ধে গোলাপী বলের টেস্টে পাওয়া চোট থেকে উঠে আসছেন।

এই বিষয়ে বাংলার কোচ মদল লালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমার মনে হয় না দিল্লির সঙ্গে পরবর্তী রঞ্জি ম্যাচের জন্যে আমরা ঋদ্ধিকে পাব। আমি যতটা জানি বিসিসিআই ওকে এখন মাঠে নামতে মানা করেছে।' তিনি আরও বলেন, 'অবশ্যাই ঋদ্ধইকে দলে পাওয়া এক বাড়তি পাওনা হত। তবে সে না থাকলেও দলের খুব একটা ক্ষতি হবে না। আমরা ইতিমধ্যেই একটি ইউনিং কম্বিনেশন পেয়ে গিয়েছি। আমাদের দল খারাপ খেলছে না। তরুণরা যথেষ্ট ভাল পারফর্ম করছে। দিল্লির বিরুদ্ধে এরাই আমার ভরসা।' পাশাপাশি অধিনায়ক হিসাবে পরবর্তী ম্যাচের জন্যে অরুণের পছন্দ মনোজ তিওয়ারি।

প্রসঙ্গত, ভারতীয় এ দলের হয়ে খেলতে নিউজ়িল্যান্ড উড়ে যেতে হচ্ছে অভিমন্যু ঈশ্বরনকে। তাঁর পরিবর্তে অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল ঋদ্ধিমান সাহাকে। কিন্তু ভারতীয় বোর্ড ঋদ্ধিকে খেলার ছাড়পত্র দেয়নি। তাই দেলর অধিনায়কত্ব করার দৌড়ে এখন এগিয়ে হাদরাবাদের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করা মনোজ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 22, 2020, 11:08 [IST]
Other articles published on Jan 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+