ফের মর্মান্তিক ঘটনার সাক্ষী কলকাতা ময়দান! খেলতেই খেলতেই মত্য়ুর কোলে আরও এক ক্রিকেটার

ফের কলকাতা ময়দানে খেলতে খেলতেই মৃত্য়ু হল এক তরুণ ক্রিকেটারের। বুধবার সকালে বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবের হয়ে বাটা স্পোর্টিং গ্রাউন্ডে এক অনুশীলন ম্য়াচে ব্য়াট করার সময় মাঠেই লুটিয়ে পড়েন ২২ বছরের সোনু যাদব। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। গত জানুয়ারি মাসে ময়দানে অনিকেত শর্মা নামে আরেক ক্রিকেটারের মৃত্য়ু হয়েছিল।

জানা গিয়েছে, বালিগঞ্জ স্পোর্টিং ক্লাবে হয়ে কলকাতায় দ্বিতীয় ডিভিশনে খেলতেন সোনু যাদব। এদিন বাটা স্পোর্টিং গ্রাউন্ডে একটি অনুশীলন ম্য়াচ চলছিল। ব্য়াট করতে করতে হঠাতই পিচের মধ্যে পড়ে যান সোনু। কিন্তু তারপরেই উঠে বসে সতীর্থদের জানান, তিনি ঠিক আছেন। ফের ব্য়াট করতে শুরু করেনষ মিনিট দশেক পরই ফের লুটিয়ে পড়েন তিনি।

অনুশীলন ম্য়াচ বলে মাটে কোনও মেডিকাল ইউনিট উপস্থিত ছিল না। সতীর্থরাই অ্যাম্বুলেন্স ডেকে প্রাথমিক চিকিৎসার জন্য ইডেনে সিএবির মেডিকাল ইউনিটে নিয়ে যান। সিএবির মেডিকাল ইউনিটই তাঁকে মৃত ঘোষণা করেন। তারপরেও তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসকরা জানান আনার অনেক আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ইকবালপুরে বাড়ি সোনুর। ক্ষিদিরপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সে। তাঁর বাড়িতে খবর দেওয়া হয়েছে। কেউ এখনও কোনও অভিযোগ না করায় পুলিশ অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সোনুর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের প্রাথমিক রিবপোর্ট আসলেই তাঁর মৃত্য়ুর কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, March 20, 2019, 14:14 [IST]
Other articles published on Mar 20, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+