
নাম জমা দেওয়ার শেষ দিন
প্রথমে ঠিক ছিল ২০২৭ এশিয়ান কাপের আয়োজক হওয়ার জন্য ৩১ মার্চের মধ্যে বিড করতে হবে। করোনা ভাইরাসের প্রভাবে সেই দিন অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে। ৩০ জুন নাম জমা দেওয়ার চূড়ান্ত দিন ধার্য করা হয়েছে।

বিড করল ভারত
রবিবার এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-কে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে ভারতীয় ফুটবল সংস্থা। এ লড়াই তাঁদের জয় হবে বলে বিশ্বাস করেন এআইএফএফ-র সাধারণ সম্পাদক কুশল দাস।

লড়াইয়ে আর কে
ভারত ছাড়াও এখনও পর্যন্ত সৌদি আরব, এশিয়ান কাপ আয়োজনের জন্য ইচ্ছাপ্রকাশ করেছে বলে জানা গিয়েছে। তিন বার এশিয়ান কাপ জিতলেও একবারও টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পায়নি ইউএই। সূত্রের খবর, কোন দেশে হবে ২০২৭-র এশিয়ান কাপ, তা ২০২১-র শুরুতে ঘোষণা করবে এএফসি।

ভারতের অস্ত্র
২০১৭ সালে সফলভাবে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করে ভারত। চলতি বছরের নভেম্বরে মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসরও বসার কথা ছিল ভারতে। যদিও করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। সেদিক থেকে দেখলে ২০২৭-র এশিয়ান কাপ আয়োজনের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ভারত।

২০২৩-র বিড
২০২৩-র এশিয়ান কাপের জন্যও বিড করেছিল ভারত। একই সঙ্গে প্রতিযোগিতা আয়োজনের জন্য আবেদন জমা পড়েছিল থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়ার। তাদের প্রত্যেককে হারিয়ে এই লড়াই জেতে চিন।

এশিয়ান কাপে ভারত
এশিয়ান কাপে ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স খুব আহামরি, তা বলা যায় না। ১৯৬৪ সালে প্রথমবার এশিয়ান কাপ খেলার সুযোগ পায় ভারত। রানার্স হয় তারা। ১৯৮৪, ২০১১ ও ২০১৯ সালে, টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ভারতীয় ফুটবল দল।


Click it and Unblock the Notifications



















