মেসির গোলে মানরক্ষা আর্জেন্তিনার, উরুগুয়ের বিরুদ্ধে লিওদের ম্যাচের ফল জেনে নিন

அனுஷ்கா சர்மா, விராட் கோஹ்லி தம்பதியின் புதிய செல்லம்- வீடியோ

শেষ পর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ে মেসির গোলে মান বাঁচাল আর্জেন্তিনা। উরুগুয়ের বিরুদ্ধে পিছিয়ে থাকা অবস্থায় লিওনেল মেসির পেনাল্টি গোলে ম্যাচ বের করল ব্লু-ব্রিগেড। ম্যাচ শেষ হল ২-২ গোলে। ব্রাজিলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ জয়ের পর ফের উরুগুয়ের বিরুদ্ধে আটকে গেল মেসিরা।

ম্যাচের ৩৪ মিনিটে উরুগুয়ের প্রথম গোল। উরুগুয়েকে এগিয়ে দেন দলের দীর্ঘদিনের সৈনিক এডিনসন কাভানি। আর্জেন্তিনার বক্সের মধ্যে জটলা থেকে গোল করে যান কাভানি। সুয়ারেজের ঠিকানা লেখা পাস থেকে বল জালে ঢোকান কাভানি। ১-০ এগিয়ে থেকে প্রথমার্ধে মাঠ ছাড়ে উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে এরপর ৬৩ মিনিটে আর্জেন্তিনার হয়ে সার্জিও আগুয়েরোর গোল। মেসির ফ্রি-কিক থেকে মাথা ঠেকিয়ে দর্শনীয় গোল করেন আগুয়েরো। এই গোলেই ব্লু-ব্রিগেড ম্যাচে প্রত্যাবর্তন করে। এর পাঁচ মিনিটের মধ্যে অবশ্য ফের ঘুরে দাঁড়ায় উরুগুয়ে।

আর্জেন্তিনার বিরুদ্ধে ৬৮ মিনিটে বিশ্বমানের ফ্রি-কিকে গোল করে যান লুই সুয়ারেজ। বক্সের ঠিক সামনে থেকে টপ কর্ণারে বল রাখেন সুয়ারেজ।

১-২ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় শেষ পর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ে ৯২ মিনিটে পোনাল্টি থেকে উরুগুয়ের রক্ষণভাগের ফুটবলার হ্যান্ডবল করলে পোনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি মেসি। লিও'র গোলে ২-২ করে হার বাঁচায় আর্জেন্তিনা। আর্জেন্তিনা বনাম উরুগুয়ে ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল মেসি বনাম সুয়ারেজ। বার্সার জার্সিতে দুই ফুটবলার একই দলে খেলেন। ম্যাচে দেশের হয়ে দুই ফুটবলারই গোল পেয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, November 19, 2019, 13:24 [IST]
Other articles published on Nov 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+