ব্রাজিল বধের পর আজ মেসির আর্জেন্তিনার প্রতিপক্ষ উরুগুয়ে, ম্যাচ কখন দেখবেন জেনে নিন

கோஹ்லியின் மெழுகு சிலை -வீடியோ

জাতীয় দলের জার্সি গায়ে মেসি ফিরতেই যেন ছন্দে আর্জেন্তিনা। ব্রাজিলের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে গোল করে দলকে জিতিয়েছেন মেসি। এরপর এবার উরুগুয়ের বিরুদ্ধে আজ মাঠে নামতে চলেছে ব্লু-আর্মি। আজ মধ্যরাতে উরুগুয়ে বনাম আর্জেন্তিনা ম্যাচের দিকে তাকিয়ে ফুটবলপ্রেমীরা। ভারতীয় সময়ে ম্যাচ শুরু মধ্যরাত ১২.৪৫ মিনিটে।

ম্যাচের অন্যতম আকর্ষণ মেসি বনাম লুই সুয়ারেজের ডুয়েল। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে একই দলে খেলেন দুই ফুটবলার। ক্লাব ফুটবলে বার্সার জার্সিতে একে অন্যকে দিয়ে বহু স্মরণীয় গোল করিয়েছেন। মেসি-সুয়ারেজের মধ্যে বোঝাপড়াও ভালো। এবার দেশের জার্সিতে দুই ফুটবলারের লড়াই।

আর্জেন্তিনা দলকে ভরসা দিচ্ছে মেসির প্রত্যাবর্তন। কোপা আমেরিকায় ব্রাজিলের বিরুদ্ধে হারের পর ব্রাজিলকে কোপা পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ এনেছিলেন মেসি। কনমেবল দুনীর্তিগ্রস্থ, যে কোনও ভাবে ব্রাজিলকে কাপ পাইয়ে দেওয়াই কনমেবলের উদ্দেশ। মেসির এই অভিযোগের পরই আর্জেন্তাইন তারকা ফুটবলারকে শাস্তি দেয় কনমেবল।

শাস্তি হিসেবে মেসিকে ৩ মাসের জন্য নির্বাসিত করা হয়েছিল। সেই নির্বাসন কাটিয়ে মাঠে ফিরতেই আর্জেন্তাইন অধিনায়ক দুরন্ত ছন্দে রয়েছেন।প্রথম ম্যাচেই ব্রাজিলের বিরুদ্ধে গোল করে দলের হাল ধরেছেন মেসি। এবার দক্ষিণ আমেরিকান ফুটবলের দুই ঘরানার লড়াইয়ে মেসি প্রতিপক্ষ উরুগুয়েকে ধরাশায়ী করতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 18, 2019, 12:15 [IST]
Other articles published on Nov 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+