ফুটবল প্রেমীদের জন্য সুখবর, সেপ্টেম্বরে হতে পারে ব্রাজিল বনাম আর্জেন্তিনা ডুয়েল

বিশ্বজুড়ে করোনা থাবা প্রতিদিনই চওড়া হচ্ছে। আক্রান্তের সংখ্যা বেড়ে বিশ্বে কোভিড সংক্রমিত এখন প্রায় ১৫ কোটি ৯৬ লক্ষ মানুষ। এই পিরিস্থিতিতে ইউরোপের করোনা প্রকোপ কমায় সেখানে জুন মাস থেকে ফুটবলযজ্ঞে ঢাকে কাঠি। জার্মানি, ইতালি,স্পেন, ইংল্যান্ডের মতো দেশগুলিতে জনপ্রিয় ফুটবল লিগ শুরু হয়েছে। এবার আন্তর্জাতিক ফুটবলে আকর্ষণের কেন্দ্রে ব্রাজিল-আর্জেন্তিনা ডুয়েল।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ

জানা গিয়েছে, করোনা পরবর্তী সময়ে ২০২২ সালের বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হতে চলেছে। করোনা ধাক্কায় ২০২০ সালে ইউরো কাপ, কোপা আমেরিকার মতো আসর স্থগিত হয়েছে। কিন্তু বিশ্বকাপ এখন অনেকটাই পরে। ২০২২ সালে কাতারের মাটিতে বিশ্বকাপ। আর সেই মেগা টুর্নামেন্টের জন্যে চলতি বছরের অক্টোবরে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে।

কবে থেকে যোগ্যতা অর্জনের ম্যাচ

কবে থেকে যোগ্যতা অর্জনের ম্যাচ

৮ অক্টোবর থেকে কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হবে। সেই যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার আগে নিজেদের ঝালিয়ে নিতে আর্জেন্তিনা ফুটবল ফ্রেন্ডলি ম্যাচে নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে চাইছে।

বন্ধুত্বপূর্ণ ম্যাচে প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় আর্জেন্তিনা

বন্ধুত্বপূর্ণ ম্যাচে প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় আর্জেন্তিনা

৮ সেপ্টেম্বর ইউরোপিয়ান নেশনস লিগের একাধিক ম্যাচ রয়েছে। এই সময় প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য আর্জেন্তিনা নিজেদের প্রস্তুত রাখতে চাই। এই নিয়েই আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন চিন্তা ভাবনা করছে। সেই কারণেই ব্রাজিলের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারে আর্জেন্তিনা।

ব্রাজিল বনাম আর্জেন্তিনা ডুয়েল কবে হতে পারে

ব্রাজিল বনাম আর্জেন্তিনা ডুয়েল কবে হতে পারে

অক্টোবরেই ইকুয়েডর এবং বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তাই সেপ্টেম্বরে প্রস্তুতিতে ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে চাইছে আর্জেন্তিনা।

 মেসি বনাম নেইমার

মেসি বনাম নেইমার

ব্রাজিল বনাম আর্জেন্তিনার বন্ধুত্বপূর্ণ এই ম্যাচে মেসি বনাম নেইমার ডুয়েল আকর্ষণের কেন্দ্রে। সেক্ষেত্রে কোভিড আক্রান্তদের জন্য ফান্ড সংগ্রহ নিয়েও আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন ভাবছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 25, 2020, 15:21 [IST]
Other articles published on Jul 25, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+