কোপার সেমিফাইনালে ব্রাজিলের কাছে জোড়া গোলে লজ্জার হার আর্জেন্তিনার। ম্যাচে একেবারেই জ্বলে উঠতে পারলেন না মেসি। কোপায় আশা জাগিয়েও এবারও দেশের জার্সিতে ট্রফি খরা কাটাতে পারলেন না লিও।
এদিনের হার মিলিয়ে শেষ ৬ বছরে কটি ট্রফি হাতছাড়া করলেন মেসি-
১) ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে উঠে জার্মানির কাছে হার। ফাইনালে জার্মানি মেসির আর্জেন্তিনাকে হারায় ১-০ ব্যবধানে।
২) ২০১৫- চিলির মাটিতে কোপার ফাইনালে হার। পেনাল্টি শুটআউটে আর্জেন্তিনাকে চিলি হারায় ৪-১ ব্যবধানে।
৩)২০১৬- শতবর্ষ কোপার আসরে ফের ফাইনালে হার মেসিদের। এবারও গাঁট চিলি। ফাইনালে পোনাল্টিতে আর্জেন্তিনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন চিলি। শুটআউটে পোনাল্টি মিস করেন মেসি। সেই পোনাল্টি মিসই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছিল। হারের কয়েক ঘন্টার মধ্যে দেশের জার্সিতে অবসর ঘোষণা করে দিয়েছিলেন লিও। পরে অবশ্য ফুটবল বিশ্বের অনুরোধে ফের দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।
৪)২০১৮ বিশ্বকাপের কোয়ার্টারে হার-
গোঁত্তা খেতে খেতে কোনও রকমে কোয়ার্টার নিশ্চিত করে ফ্রান্সের সামনে উড়ে গিয়েছিল আর্জেন্তিনা। কিলিয়ান এমবাপের গতি, পাভার্ডের বুলেট গতির শটের সামনে আত্মসমর্পণ করেছিল আর্জেন্তিনা। ফ্রান্সের কাছে ৩-৪ ব্যাবধানে ম্যাচ হেরেছিল মেসিরা।
৫) ২০১৯ কোপা আমেরিকা- কোপার সেমিফাইনালে উঠে এবার মেসির নেতৃত্বে ব্রাজিলের কাছে হার আর্জেন্তিনার। নীল জার্সি ধারীরা ম্যাচ হারে ০-২ ব্যবধানে।
Another year, another heartbreak...💔
— Goal (@goal) July 3, 2019
What's next for Lionel Messi and Argentina? 🇦🇷 pic.twitter.com/sQy9deEZ7c
More international heartbreak for Lionel Messi 💔 pic.twitter.com/bYq9acTJ2j
— B/R Football (@brfootball) July 3, 2019
The curse of Messi in Natianal Colours his woes continues pic.twitter.com/jFnvnYfFlS
— Marks Makazole GXOKWE (@GxokweMarks) July 3, 2019
Let’s end this discussion here. Who’s the GOAT?
— WAIHARO (@WAIHARO2) July 3, 2019
Retweet for Christiano Ronaldo
Like for Lionel Messi pic.twitter.com/bU4jB0JGsH
If Messi has a Million fans
— MessiMantra-ॐ(Cricket fan) (@Sathish_Cule) July 3, 2019
I'm one of them.
If Messi has only one fan
I'm the one.
If Messi has no fans left
It means I'm Dead. pic.twitter.com/5vJ1hLJOsH