এএফসি-র আঙিনায় এটিকে-মোহনবাগান ও বেঙ্গালুরু, রানার্স হয়েও কপাল পুড়ল চেন্নাইয়ানের

আইএসএলের গ্রুপ পর্বে শীর্ষ স্থান দখল করার সৌজন্যে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র আগেই পেয়েছিল এফসি গোয়া। এবার কপাল খুলল এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির। তবে আইএসএলে রানার্স হয়েও এএফসি কাপে খেলার স্বপ্ন অধরাই থেকে গেল চেন্নাইয়ান এফসি-র।

এফসি গোয়া

এফসি গোয়া

১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আইএসএল গ্রুপ তালিকার শীর্ষ স্থান দখল করেছিল এফসি গোয়া। ফলে টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ভারতের প্রথম ক্লাব হিসেবে এহেন নজির গড়েছে গোয়ার দল।

এটিকে-মোহনবাগান

এটিকে-মোহনবাগান

গত মরশুমের আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। টুর্নামেন্টের লিগ তালিকার দ্বিতীয় স্থানে ছিল আন্টোনিও লোপেজ হাবাসের দল। অন্যদিকে গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আগামী মরশুমে এএফসি কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে সবুজ-মেরুণ। তাই আগামী মরশুম সংযুক্ত এটিকে-মোহনবাগানকে এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে।

প্লে-অফে বেঙ্গালুরু

প্লে-অফে বেঙ্গালুরু

খবর ছিল, আইএসএলে রানার্স হওয়ার সুবাদে এএফসি কাপের প্লে-অফ খেলবে চেন্নাইয়ান এফসি। কিন্তু সে আশায় জল ঢেলে দিয়েছে এএফসি। বরং লিগ তালিকার তৃতীয় স্থানে শেষ করা সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-কেই এএফসি কাপের প্লে-অফে খেলার সুযোগ দেওয়া হয়েছে।

এএফসি-র তিন স্থান

এএফসি-র তিন স্থান

১) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে এফসি গোয়া।

২) আইএসএল ও আই লিগ চ্যাম্পিয়ন যথাক্রমে এটিকে ও মোহনবাগান মিলিতভাবে এএফসি কাপের গ্রুপ পর্বে খেলবে।

৩) এএফসি কাপের প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

কিংবদন্তি সুব্রত পালের দল-বদল, কোন আইএসএল ক্লাবে সই করলেন মিষ্টু?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, June 5, 2020, 13:37 [IST]
Other articles published on Jun 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+