
মোহনবাগান দিবস
চলতি মাসের ২৯ জুলাই মোহনবাগান দিবস। যা নিয়ে কলকাতার নতুন মার্জার দল এটিকে মোহনবাগানের অন্দরে ভাবনা শুরু হয়ে গেল। করোনার মধ্যেও নতুন মোহনবাগানে 'মোহনবাগান দিবস' কেমন হবে, সেই নিয়ে প্রস্তুতি চলছে।

সঞ্জীব গোয়েঙ্কা যা বললেন
চুক্তির দিনই এটিকে মোহনবাগান এফসির নয়া মালিক সঞ্জীব গোয়েঙ্কা আইএসএলের ওয়েবসাইটে বলেন, 'এ বছর ২৯ জুলাই অন্য বারের তুলনায় অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাবে এটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমার একটা ডায়েরি রয়েছে। আমি সেখানে ২৯ জুলাইয়ে দাগ দিয়ে রেখেছি।'

সৃঞ্জয় বসু যা বললেন
এটিকে মোহনবাগান বোর্ডের অন্যতম কর্তা সৃঞ্জয় বসু এই নিয়ে বলেন, 'করোনার জন্য ক্লাবে অনুষ্ঠান করা যাবে না। তবে মোহনবাগান রত্ন দেওয়া হবে। আরও নানা পুরস্কার তো আছেই। আমরা ভিডিয়োর উপর জোর দিচ্ছি।'

মোহনবাগান রত্ন সম্মান কে পেতে পারেন
এবছর মোহনবাগান রত্ন সম্মান পাওয়ার ক্ষেত্রে হকি কিংবদন্তি গুরবক্স সিংয়ের নাম উঠে আসছে। সেই সঙ্গে ক্লাবের জন্মদিন ১৫ অগস্ট এটিকে মোহনবাগান কিছু চমক দিতে চায়।


Click it and Unblock the Notifications

















