
আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান
করোনা ভাইরাসের জেরে ২৮ ম্যাচ বাকি থাকতেই বাতিল করে দেওয়া হয়েছে আই লিগ। পয়েন্টের নিরিখে মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে এআইএফএফ। যদিও আগামী মরশুমে আইএসএলে খেলবে মেরিনার্সরা। সে লক্ষ্যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এটিকে-এর সঙ্গে সংযুক্ত হয়েছে সবুজ-মেরুণ শিবির।

আইএসএল চ্যাম্পিয়ন এটিকে
ফাইনালে চেন্নাইয়ান এফসি-কে হারিয়ে গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে আন্টোনিও লোপেজ হাবাসের এটিকে। এই নিয়ে তৃতীয়বার এই ট্রফি জিতল কলকাতা। আগামী মরশুমে মোহনবাগানের সঙ্গে সংযুক্ত হয়ে আইএসএল খেলবেন সঞ্জীব গোয়েঙ্কারা। একই সঙ্গে এএফসি কাপের গ্রুপ পর্বও খেলবে এটিকে-মোহনবাগান।

নতুন ক্লাবের নামকরণ
দুই ক্লাবের সংযুক্তিতে ৮০ শতাংশ শেয়ার নিজের দখলে রেখেছেন এটিকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা। ২০ শতাংশ শেয়ার দেওয়া হয়েছে মোহনবাগানকে। সবপক্ষের সম্মতিতে নতুন দলের নাম এটিকে-মোহনবাগানই রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের খাতায় এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড নামে নথিভূক্তও করা হয়েছে সংস্থা।

বোর্ড ডিরেক্টর
আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও কেন্দ্রীয় সরকারের এমসিএ ওয়েবসাইট ঘেঁটে জানা গিয়েছে যে এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর হচ্ছেন পাঁচ জন। অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কার নাম তালিকায় না থাকলেও মোহনবাগান কর্তা সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তকে রাখা হয়েছে। পাঁচ জনের দলে রয়েছেন এটিকে কর্তা উৎসব পারেখ। রয়েছে গৌতম রায় ও সঞ্জীব মেহরার নাম।

প্রতীক ও জার্সি
সূত্রের খবর, আগামী জুলাইতেই এটিকে-মোহনবাগানের বোর্ড মিটিং বসতে চলেছে। সেই বৈঠকেই নতুন দলের নাম, প্রতীক এবং জার্সি আনুষ্ঠানিকভাবে ঘোষণা এবং প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।


Click it and Unblock the Notifications



















