ঐতিহ্যের সবুজ-মেরুণ জার্সিতেই খেলবে এটিকে-মোহনবাগান, শুধু নামেই বদল

Cricket World cup 2019 : தோனியை சீண்டிய பாக். அமைச்சர்! அடாவடிப் பேச்சு!- வீடியோ

ঐতিহ্যের সবুজ মেরুণ জার্সিতেই আইএসএল খেলবে এটিকে-মোহনবাগান। নতুন ক্লাবের প্রতীকও পাল তোলা নৌকাই রাখা হয়েছে। কেবল সেই প্রতীকে যুক্ত হয়েছে এটিকের নাম। কথা মতো নামের শুরুতেই থাকছেন সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিংয়ে নেওয়া হল একগুচ্ছ সিদ্ধান্ত।

সংযুক্ত ক্লাবের নতুন জার্সি

সংযুক্ত ক্লাবের নতুন জার্সি

শুক্রবার হওয়া এটিকে-মোহনবাগানের প্রথম বোর্ড মিটিংয়ে ঠিক হয় নতুন ক্লাবের জার্সির রং রাখা হবে ঐতিহ্যমণ্ডিত সবুজ-মেরুণই। সর্বসম্মতিক্রমে সেই সিদ্ধান্ত বোর্ড মেম্বাররা মেনেও নেন। অর্থাৎ আগামী আইএসএলে পরিচিত লাল-সাদা জার্সিতে আর খেলতে যাবে না রয় কৃষ্ণাদের।

প্রতীকেও বদল নয়

প্রতীকেও বদল নয়

মোহনবাগানের ঐতিহ্যমণ্ডিত পাল তোলা নৌকা প্রতীককে সম্মান জানালেন সঞ্জীব গোয়েঙ্কা, সৌরভ গঙ্গোপাধ্যায়, উৎসব পারেখরা। শুক্রবারের বৈঠকে ঠিক হয় যে এটিকে-মোহনবাগান ওই প্রতীক বুকে লাগিয়েই প্রতিপক্ষের মোকাবিলা করবে। কেবল সেই প্রতীকে এটিকের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।

কেবল নামে পরিবর্ত

কেবল নামে পরিবর্ত

মোহনবাগানের ৮০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন শিল্পপতি তথা এটিকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা। খুব স্বাভাবিক ভাবেই সংযুক্ত দলের প্রথমেই থাকছে এটিকের নাম। তেমনটা প্রথমেই ঠিক করা হয়েছিল। এটিকে-মোহনবাগান নামে সরকারি খাতায় নাম নথিভূক্ত হয়েছে নতুন ক্লাবের।

কী বললেন গোয়েঙ্কা

কী বললেন গোয়েঙ্কা

শুক্রবারের বৈঠকে এটিকে-মোহনবাগানের বোর্ড মেম্বাররাও ছাড়াও ছিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৈঠক শেষে প্রেস বিবৃতিতে গোয়েঙ্কা লিখেছেন, মোহনবাগানের ঐহিত্য এবং কিংবদন্তিদের তাঁরা সম্মান করেন। তিনি ব্যক্তিগতভাবে শৈশব থেকে মোহনবাগানকে সমর্থন করে আসছেন বলেও জানিয়েছেন গোয়েঙ্কা। বলেছেন, এটিকে-মোহনবাগানকে বিশ্বমানের দলে পরিণত করাই তাঁর লক্ষ্য।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

এটিকে-মোহনবাগানের অন্যতম মালিক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন, এই সংযুক্তিকরণ ইতিহাস রচনা করবে। আগামী আইএসএলে দল সেরাটা দেবে বলেই বিশ্বাস করেন মহারাজ।

ফুটবল অ্যাকাডেমি

ফুটবল অ্যাকাডেমি

শুক্রবারের বৈঠকে ঠিক হয়েছে, কলকাতায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলবে এটিকে-মোহনবাগান। মোহনবাগানের তরুণ প্রতিভাবান ফুটবলারদের দলে সুযোগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই বৈঠকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 10, 2020, 16:20 [IST]
Other articles published on Jul 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+