আইএসএলে ওড়িশাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত এটিকে-র, লিগ শীর্ষে হাবাসের দল

রয় কৃষ্ণর হ্যাটট্রিকে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ওড়িশা এফসি-কে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষ স্থান দখল করার পাশাপাশি প্লে-অফে প্রবেশ নিশ্চিত করল এটিকে। ১৬ ম্যাচ খেলে ৩৩ পয়েন্টে অবস্থান করছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। সম পরিমাণ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে ওড়িশা এফসি।

কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে প্রথম থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও সেগুলি নষ্ট করেন এটিকে ও ওড়িশা এফসি-র ফুটবলাররা। ফলে গোলশূণ্য অবস্থাতেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ওড়িশা এফসি। অন্যদিকে প্রতি-আক্রমণের চেনা ছকে প্রতিপক্ষের ডি বক্সে একাধিকবার হানা দেন এটিকে-র ফুটবলাররা। এক পরিকল্পিত প্রতি-আক্রমণে কলকাতার দলের হয়ে প্রথম গোল দেন রয় কৃষ্ণ। খেলার ৬০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকেই রয় কৃষ্ণর বুট তাঁর ও এটিকে-র হয়ে দ্বিতীয় গোলের রাস্তা খুঁজে পান। ৬৩ মিনিটে তৃতীয় গোল দিয়ে ম্যাচে হোম টিমের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন কৃষ্ণ। ওড়িশা এফসি-র বিদেশি ওনউ ৬৭ মিনিটে এক গোল শোধ দিলেও, তা দলের পতন ঠেকাতে পারেননি।

দলের পারফরম্যান্সে খুশি কোচ আন্টোনিও লোপেজ হাবাস। এভাবে খেললে টুর্নামেন্টের প্লে-অফে প্রণয় রায়, প্রবীর দাসরা ভালো ফল করবেন বলেই বিশ্বাস করেন হাবাস। সম পরিমাণ ম্যাচ খেলে এফসি গোয়ার পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে তারা এটিকে-র থেকে পিছিয়ে রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, February 8, 2020, 22:35 [IST]
Other articles published on Feb 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+