
কৃষ্ণার আইএসএল পরিসংখ্যান
আইএসএলের গত মরশুমে এটিকে-এর হয়ে ২১ ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন রয় কৃষ্ণা। এটিকে-এর তৃতীয়বারের জন্য খেতাব জয়ের পিছনে তাঁর ভূমিকাই সবচেয়ে বেশি বলা চলে। ৩২ বছরের এই ফিজিয়ান স্ট্রাইকার ওড়িশা এফসি-এর বিরুদ্ধে হ্যাটট্রিক করে টুর্নামেন্টের প্লে-অফে এটিকে-এর জায়গা নিশ্চিত করেছিলেন। গত মরশুমের আইএসএলে সর্বাধিক গোলদাতা হয়েছিলেন রয় কৃষ্ণা।

ভারতের আসার আগে
গত মরশুমে ভারতে খেলতে আসার আগে অস্ট্রেলিয় লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রয় কৃষ্ণা। ওয়েলিংটন ফোনেক্সের হয়ে ২৭ ম্যাচ খেলে ১৯ গোল করেছিলেন ফিজিয়ান স্ট্রাইকার। জাতীয় দল ফিজির অধিনায়ক কৃষ্ণা আদতে ভারতীয় বংশোদ্ভুত। ১৪০ বছর তাঁর পূর্ব পুরুষ ভারত ছেড়ে ভিন দেশে পাড়ি দিয়েছিলেন।

এটিকে-এর সঙ্গে চুক্তিবদ্ধ
গত বছর কেবল এক মরশুমের জন্যই এটিকে-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন রয় কৃষ্ণা। ওই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেওয়া ফিজিয়ান স্ট্রাইকারকে ছাড়তে চায়নি আন্টোনিও লোপেজ হাবাসের দল। রয় নিজেও কলকাতার দর্শকদের আবেগ ও উন্মাদনায় মুগ্ধ হয়েছেন। তাই তিনি আগামী মরশুমে এটিকে-মোহনবাগানের হয়ে খেলতে রাজি হয়েছেন।
অনুশীলনে কৃষ্ণা
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রয় কৃষ্ণা। সেই ছবিতে তাঁকে মাঠে নেমে অনুশীলন করতে দেখা যাচ্ছে। ফুটবলার লিখেছেন, লকডাউনের বিধিনিষেধ কাটিয়ে তিনি আবারও পুরনো মেজাজে। তা দেখে আশ্বস্ত হয়েছেন এটিকে-মোহনবাগান সমর্থকরা।


Click it and Unblock the Notifications
বেতন না পেলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিফায় যাওয়ার হুমকি এবার সহকারি কোচের
















