|
বেঙ্গালুরুর প্রস্তাব
এদিন বেঙ্গালুরু এফসি ক্লাবের মালিক পার্থ জিন্দাল এদিন সোশ্যাল মিডিয়ায় রিয়াল কাশঅমীর ক্লাবের কাছে শ্রীনগরে তাদের সঙ্গে বেঙ্গালুরুর একটি প্রদর্শনী ম্যাচ খেলার প্রস্থাব দেন। দেশের সার্বভৌমত্ব ধরে রাখতেই ফুটবলের মতো সুন্দর খেলাকে ভূস্বর্গে চালু রাখার কথা বলেন তিনি।
|
কাশ্মীরও জানাল আমন্ত্রণ
এই প্রস্তাব দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই রিাল কাশ্মীর ক্লাবের সরকারি টুইটার হ্যান্ডেলে পার্থ জিন্দাল ও বেঙ্গালুরু ক্লাবকে ধন্যবাদ জানিয়ে বলা হয় ক্লাব ও রাজ্যের পক্ষ থেকে সবচেয়ে 'ইলেক্ট্রিক' ফুটবল পরিবেশ নিয়ে তারা বেঙ্গালুরু ক্লাবকে বরণ করতে প্রস্তুত। তবে তাদের মার্চ মাসে ভূস্বর্গে আসার আমন্ত্রণ জানিয়েছে স্নো লেপার্ডরা।
|
আদালতে মিনার্ভা
পুলওয়ামার ঘটনার পরই শ্রীনগরে ম্য়াচ খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছিল বর্তমান আইলিগ চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব। শুধু নিরাপত্তাই নয়, পুলওয়ামার ঘটনার পর ক্লাবের নীতিগত দিক থেকেও ভূস্বর্গে ফুটবল খেলতে যেতে তাদের আপত্তি রয়েছে বলে জানানো হয়েছে। সোমবার না খেলায় এআইএফএফ পুরো ৩ পয়েন্ট রিয়াল কাশ্মীরকে দিয়ে দিতে পারে। এর জন্য আগাম হাইকোর্টে মামলা করেছে মিনার্ভা।

ফেডারেশনের পদক্ষেপ
বেঙ্গালুরুর মতোই সন্ত্রাসের কাছে মাথা নুইয়ে ভূস্বর্গে ফুটবল বন্ধ করতে নারাজ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও। স্থানীয় প্রশাসের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর থেকে সব রকম প্রতিযোগিতা চালু রাখা হয়েছে। এমনকী কার্ফ্যু জারি করা এলাকাতেও হয়েছে সন্তোষ ট্রফির ম্যাচ। মিনার্ভা ম্য়াচের জন্যও হাজির ছিলেন রেফারি ও অন্যান্য কর্মকর্তারা। সেই ম্যাচের ফলাফল কী হবে তা স্থির করার ভার দেওয়া হয়েছে লিগ কমিটিকে।


Click it and Unblock the Notifications















