
আইএসএলে চেন্নাইয়ান এফসি ও বেঙ্গালুরু এফসি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র হয়েছে। এরপর ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানেই রয়ে গেল সুনীল ছেত্রীর দল। ১৫ ম্যাচ খেলে চেন্নাইয়ান এফসি-র পয়েন্ট ২২। তারা লিগ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে।
চেন্নাইায়ের জহরলাল নেহরু স্টেডিয়ামের এই ম্যাচে বেঙ্গালুরু এফসি-র হয়ে মাঠে নামতে দেখা যায়নি সুনীল ছেত্রীকে। রিজার্ভ বেঞ্চে বসে সতীর্থদের উদ্বুদ্ধ করতে দেখা যায় তাঁকে। তবু শুরু থেকে ম্যাচে অ্যাওয়ে দলেরই প্রাধান্য কায়েম ছিল। সেই সময় একাধিক গোলের সুযোগ তৈরি করে বেঙ্গালুরুর ফুটবলাররা। অন্যদিকে প্রতি-আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যান চেন্নাইয়ান এফসি-র ফুটবলাররাও। যদিও প্রথমার্ধে কোনও দলই গোল দিতে পারেনি।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় চেন্নাইয়ান এফসি। বেঙ্গালুরুর ডি বক্সে বেশ কয়েকটি পরিকল্পিত আক্রমণ তুলে আনেন হোম টিমের ফুটবলাররা। পাল্টা আক্রমণে ওঠে অ্যাওয়ে দলও। সবমিলিয়ে আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের অন্তিম মুহূর্তে কড়া ট্যাকেলকে ঘিরে ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেন্নাইয়ান এফসি-র থই সিং। যদিও ম্যাচে কোনও দলই গোল করতে পারেনি।
১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার শীর্ষে স্থানে রয়েছে দুর্দান্ত এটিকে। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্টে থাকলেও গোল পার্থক্যে এটিকে-র থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে এফসি গোয়া। তবে দুই দলই টুর্নামেন্টের প্লে-অফে কোয়ালিফাই করে গিয়েছে। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র কাছে নক আউট পর্যায়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে।
The 50th #HeroISL match at the Marina Arena saw @ChennaiyinFC and @Bengalurufc share the spoils!
— Indian Super League (@IndSuperLeague) February 9, 2020
Here's our #ISLRecap of #CFCBFC 📺
Full highlights 👉 https://t.co/RM7IWC65kU#LetsFootball pic.twitter.com/jKcfr2Pf7u
আজ সন্ধ্যায় আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে জামশেদপুর এফসি। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে রয়েছে নর্থইস্ট। ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে জামশেদপুর এফসি।
Arsenal
Leeds United AFC
Aston Villa
Brentford
Chelsea
AFC Bournemouth
Levante
Athletic Club
Malaga
RCD Espanyol
Rayo Vallecano
Athletic Club
1. FC Koln
Borussia Monchengladbach
1. FC Union Berlin
SV 07 Elversberg
1. FSV Mainz 05
Bayer 04 Leverkusen
AS Monaco
Toulouse FC
LOSC Lille
Le Havre AC
FC Lorient
Paris FC
Atalanta
Venezia FC
Cagliari
Juventus
Como 1907
Roma
RC Lens
Inter Milan
Spain 1
Argentina 0
France 4
England 6
England 1
Argentina 2
Fulham 1
Manchester United 1
Manchester City 5
Sunderland AFC 3
Leeds United AFC 0
Crystal Palace 0
Valencia CF 2
Real Sociedad 3
Villarreal CF 3
Levante 1
Deportivo de La Coruna 1
Real Betis 1
SC Paderborn 07 3
TSG 1899 Hoffenheim 1
FC Schalke 04 0
SV 07 Elversberg 0
Bayer 04 Leverkusen
RB Leipzig
Marseille
Paris Saint-Germain
OGC Nice
LOSC Lille
AJ Auxerre
Stade Brestois 29
AC Milan 3
US Lecce 0
Juventus
Atalanta
Frosinone Calcio
Como 1907
Como 1907 4
RB Leipzig 1
RC Lens
Manchester United 4
0